ভোলার শশীভূষণে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কামরুজ্জামান শাহীন,ভোলা॥ চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুরে আলহাজ¦ আঃ জলিল মিয়ার বাড়ীর পুকুরের পানিতে পড়ে মোঃ সাফওয়ান(দেড়বছর) এক শিশুর মৃত্যু হয়েছে(ইন্নানিল্লাহি ওয়াইন্নালাহি রাজিউন)।

শুক্রবার(২নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

সাফওয়ান চরফ্যাসন উপজেলার দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের খোকনের ছেলে। স্থানীয়রা ও নানা মোঃ ওহিদুর রহমান জানান, মায়ের সাথে নানা আলহাজ¦ আঃ জলিল মিয়ার বাড়ীতে বেড়াতে এসে ছোট্র অবুঝ শিশুটি মায়ের চোখের আড়ালে বাড়ীর দরজার পুকুরের পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়।

শিশু কন্যার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।