× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ভোলার দুলার হাটের চরলিউলিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর টেলিমেডিসিন ও ই-এডুকেশন সেবা উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ২ অক্টোবর, ২০১৯

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাসন উপজেলার দুলার হাট থানার মুজিবনগরে টেলি মেডিসিন ও ই-এডুকেশন সেবা কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার(২অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার মুজিবনগর ইউনিয়নের চরলিউলিন বাংলাবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ সেবা উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি স্বাস্থ্যসেবা ও শিক্ষা সেবা নিয়ে চরবাসির সাথে কথা বলেন। শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনি ও চরফ্যাসন মনপুরা আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন।
এ সময় ভোলা জেলা প্রসাশক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক ভোলাবাসির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ভোলায় আসার আমন্ত্রন জানান।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত ইউনিয়ন মুজিব নগর ইউনিয়নে প্রায় ১৫ হাজার মানুষ আজ থেকে টেলি-মেডিসিন ও ই-এডুকেশন সেবার আওতায় সুযোগ সুবিধা ভোগ করবে। এই টেলি-মেডিসিন এবং ই-এডুকেশন সেবা চালুর মাধ্যমে সারাদেশের ৪০টি বিচ্ছিন্ন চরাঞ্চল দ্বীপে এ সেবা চালু হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া বাংলাবাজার নিণ¥ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী সাবিনা ইয়াসমিন মুজিবনগর ইউনিয়নের চরে আ’লীগ সরকারের স্বাস্থ্যসেবার মানউন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আবদুস সালাম,ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সহকারী পুলিশ সুপার চরফ্যাসন মো. সাব্বির হোসেন,উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন, চরফ্যাসন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল ইসরাম ভিপি, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ সবুজ, সাবেক প্যানেল মেয়র মোরশেদ, কোস্ট ট্রাস্টের ভোলা জেলার টিম লিডার রাসিদা বেগম, কুকরি-মুকরি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, দুলার হাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. মিজানুর রহমান পাটওয়ারী,নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,মুজিবনগর ইউনিয়নের  চেয়ারম্যান আব্দুল অদুদ মিয়া প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..