× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

ভোলার চরফ্যাশনে বিএনপি’র আলোচনা সভায় হামলা, ভাংচুর,মটরসাইকেলে অগ্নিসংযোগ

admin
হালনাগাদ: সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

স্টাফ রির্পোটার॥ ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আসলামপুর গ্রামে বিএনপি’র আলোচনা সভায় হামলা চালিয়েছে আ’লীগের নেতাকর্মীরা। এতে অন্তত বিএনপি’র ৫ নেতাকর্মী আহত হয়েছে। এসময় ৩টি মটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়।
সোমবার(২৬নভেম্বর) সকাল ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আসলামপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মাওঃ রফিকুল ইসলাম আসলামী জানান, বিএনপি’র সাবেক এমপি ও ভোলা-৪ আসনের চরফ্যাশন মনপুরা এলাকা থেকে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনিত প্রার্থী আলহাজ¦ নাজিম উদ্দিন আলমের চরফ্যাশনে আগমন উপলক্ষে আসলামপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন তালুকদারের বাড়ীতে সকাল ৮টায় বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভায় ছাত্রলীগ নেতা সোহেলের নেতৃত্বে ৩০/৪০জন আ’লীগ নেতাকর্মী হামলায় চালায়। এতে বিএনপি’র ৫ নেতাকর্মী আহত ও ৩টি মটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

চরফ্যাসন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ¦ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া অভিযোগ করেন, বিএনপি’র সাবেক এমপি ও ভোলা-৪ আসনের মনোনিত প্রার্থী আলহাজ¦ নাজিম উদ্দিন আলম চরফ্যাশনে আগমন উপলক্ষে আসলামপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সাবেক মেম্বার জামাল উদ্দিন তালুকদারের বাড়ি বিএনপি’র একটি আলোচনা সভার করা হয়। সভা চলাকালে হঠাৎ করে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা হামলা চালিয়ে বিএনপি’র নেতাকর্মীদের মারধর করে। এতে বিএনপি’র ৫ নেতাকর্মী আহত ও ৩টি মটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

এদিকে এ হামলায় ব্যাপারে চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় বিএনপি’র দু’গ্রুপের মধ্যে অভ্যান্তরীণ কোন্দলের জেরধরে হামলার ঘটনা ঘটে। এঘটনার সাথে আওয়ামী লীগের কেউ জড়িত নয়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি)মু,এনামুল হক জানান, হামলার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে এঘটনায় এখন পযর্ন্ত কোন মামলা বা কেউ অভিযোগ দায়ের করেননি।


এ ক্যটাগরির আরো খবর..