× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার -এস এম জিলালী

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার

স্বেচ্চাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন, ভোট হচ্ছে জনগণের একটি মৌলিক অধিকার।আপনাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে এই অধিকার প্রয়োগের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা ভোট কেন্দ্রে না গেলে এই ভোট অন্য কেউ ছিনতাই করে নিবে।আর ভোট ছিনতাই  করা ব্যক্তি নির্বাচিত হয়ে ওই পবিত্র সংসদে গিয়ে আপনাদের পক্ষে কথা বলতে পারবে না।তাই আপনারা আগামী ১২ ফেব্রæয়ারি ভোট কেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন।

গতকাল মঙ্গলবার (০৬ জানুয়ারী) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলায় গণেশ পাগল সেবাশ্রমের বার্ষিক মহোৎসব ও মেলার আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাম্য,মানবিক,অসাম্প্রদায়িক দূর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণের যে ৩১ দফা প্রস্তাবণা প্রনয়ণ করেছেন সেটি বাস্তবায়িত হলে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ।

এ সময় গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস,প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।

 এ দিকে প্রতি বছরের মতো এ বছরও আশ্রম প্রাঙ্গণে মঙ্গলবার সকাল থেকে দুই দিনব্যাপী মহোৎসব ও মেলা শুরু হয়েছে।

এখানে গোপালগঞ্জ ছাড়াও বরিশাল, মাদারীপুর, বাগেরহাট, পিরোজপুরসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার গণেশ পাগল-ভক্তরা এ বার্ষিক মহোৎসব ও মেলায় অংশগ্রহণ করেন।তারা ঢাক-ঢোল-কাঁসি বাজিয়ে এ বার্ষিক মহোৎসবে অংশগ্রহণ করে পাগলের প্রসাদ গ্রহণ করেন।

কোটালীপাড়া কেন্দ্রীয় গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস বলেন, প্রতি বছর ২১-২২ পৌষ দুই দিনব্যাপী এ আশ্রমে বাৎসরিক মহোৎসব ও মেলা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..