× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ভোট জালিয়াতির সময় পুলিশের গুলিতে আহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

সাতক্ষীরা প্রতিনিধিঃ  নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট জালিয়াতির সময় পুলিশের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস ও তার ছোট ভাই রুহুল আমিন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর রাতে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের ভাগবাহ ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, রুহুল কুদ্দুস ও রুহুল আমিনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাগবাহ ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের ব্যালট পেপার কেটে বক্স ভর্তি করছিলেন।

দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তাদের বাধা দেওয়া চেষ্টা করলেও তারা প্রভাব বিস্তার শুরু করে। পরে পুলিশ তাদেরকে ধাওয়া করলে তারা পুলিশের উপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুঁড়লে দু’জন আহত হন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

অন্যদিকে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিশ্চন্দ্রকাটি কেন্দ্রে ভোট কারচুপিতে বাধা দে‍ওয়ায় চার আনসার সদস্যকে পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আহত আনসার সদস্যরা হলেন মিরাজ, কামরুল, ফরিদা ও নারগিস।

কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী আসলামুল হক গভীর রাতে প্রিজাইডিং অফিসারের কাছে থেকে জোর করে ব্যালট নিয়ে বক্স ভর্তি করেছেন- অভিযোগ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে প্রিজাইডিং অফিসার গৌতম ঘোষ বলেন, বিষয়টি ঊর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

একই উপজেলার দেয়াড়া ইউনিয়নের বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম হোসেন জানান, দুর্বৃত্তরা মধ্য রাতে তার বাড়িতে কমপক্ষে ৫টি বোমা বিস্ফোরণ ঘটায়।


এ ক্যটাগরির আরো খবর..