× Banner
সর্বশেষ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ মেধা ও দক্ষতার ভিত্তিতেই ক্রীড়াঙ্গনে মূল্যায়ন করা হবে – স্থানীয় সরকার মন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয়

ভোট চলছে গাইবান্ধা-৩ আসনে

admin
হালনাগাদ: রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে ৪টা পর্যন্ত।

মোট ১৩২ কেন্দ্রে চার লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 মহাজোটভুক্ত আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।নির্বাচনে মোট এই পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা ডা. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে গত ২০ ডিসেম্বর এ আসনের একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেন নির্বাচন কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..