× Banner
সর্বশেষ
সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ডেস্ক

ভোটের বয়স ১৬, প্রার্থীর বয়স ২৩ করার দাবি

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ মার্চ, ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনে

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ভোট দেয়ার বয়স ১৬ বছর আর নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর রুপায়ন সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

তিনি বলেন, ‘আগামীকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেয়া হবে। সেখানে
ভোট দেয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি।’

গণ-অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনা করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা।

সারোয়ার বলেন, ‘এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইন সভায় রূপান্তরিত হবে।’


এ ক্যটাগরির আরো খবর..