× Banner
সর্বশেষ
শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

পিঁ আই ডি

ভোটার নম্বর, ভোটকেন্দ্র ও নির্বাচনের ফলাফল জানতে Smart Election Management BD

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
Smart Election Management BD

ভোটার, প্রার্থী ও নাগরিকদের বিভিন্ন তথ্যের নিশ্চয়তা দিতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় সংসদ নির্বাচনের আসন, প্রার্থী, ফলাফল সংক্রান্ত সব খবর জানা যাবে Smart Election Management BD অ্যাপের মাধ্যমে। এ অ্যাপ থেকে ভোটার নম্বর, কেন্দ্রের নাম ও লোকেশন, ভোটের হার, প্রার্থীদের হলফনামাসহ নির্বাচনের বিভিন্ন তুলনামূলক চিত্র ঘরে বসেই জানা যাবে।

‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ থেকে ভোটকেন্দ্রের তথ্য এখনই জানা যাচ্ছে। যেকোনো ভোটারের ভোটকেন্দ্র কোনটি এবং লোকেশন কোথায় তা জানা যাচ্ছে। এ অ্যাপের সাহায্যে একজন ভোটার তার এনআইডি এবং জন্ম তারিখ ইনপুট প্রদান করে নিজ ভোটকেন্দ্রের অবস্থান, ছবি, ম্যাপ, দূরত্ব সম্পর্কে জানতে পারবেন।

স্মার্ট মোবাইল ফোনে ডাউনলোড এবং ইন্সটল করার জন্য Smart Election Management BD অ্যাপটি Google play store (android ডিভাইসের জন্য) এবং App store (i-phone এর জন্য)- এ পাওয়া যাচ্ছে।

নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..