× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

করোনার ভয় উপক্ষো করে যশোর-০৬ উপ-নির্বাচনে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

আবুল কালাম আজাদ, যশোর: স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টায় ৭৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। করোনা আক্রমণের ভয় উপেক্ষা করে সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা লাইনে দাঁড়াতে দেখা যায়। ভোট কেন্দ্র থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করতে দেখা গেলেও মানা হচ্ছে না শারীরিক দূরত্ব।

সরকার দলীয় সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুজনিত কারণে গত ২১ জানুয়ারি শূন্য ঘোষণা করা হয় এ সংসদীয় আসনটি। এ আসনে উপ-নির্বাচন দেয়া হলে প্রার্থী হন আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, বিএনপির আবুল হোসেন আজাদ ও জাতীয় পার্টির হাবিবুর রহমান। ঘোষিত তফসিল অনুযায়ি ভোটগ্রহণের কথা ছিল গেল ২৯ মার্চ।

কিন্তু মহামারি করোনা’র কারণে ২১ মার্চ স্থগিত করা হয় ভোটগ্রহণের তারিখ। পরবর্তীতে ১৪ জুলাই ভোটগ্রহণের তারিখ পুনঃঘোষণার পর বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জানালেও জোর প্রচারণায় নামেন আওয়ামী লীগের প্রাথী শাহিন চাকলাদার ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব। আজ এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটার ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

ভোট কেন্দ্রে আসা ভোটাররা জানিয়েছেন, নাগরিক দায়িত্ব পালনে করোনার ভয় উপক্ষো করে সকাল সকাল ভোট দিতে এসেছেন তারা। সালমা খাতুন নামে এক ভোটার বলেন, ভোট কেন্দ্রে আসার পর হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেয়া হয়েছে। হাত জীবানুমুক্ত করে ভোট দিয়েছেন। তবে ভোটারদের চাপ থাকায় শারীরিক দুরুত্ব ইচ্ছা থাকলেও মানতে পারেননি।

আব্দুস সামাদ নামে এক ভোটার বলেন, কাজ থাকায় সকাল সকাল এসেছি। মনে করেছিলাম ভোটার কম থাকবে এবং নিরাপদে ভোট দিয়ে যাবো। কিন্তু এত ভীড় যে শারীরিক দুরুত্ব মানতে পারছি না। তবে হাত জীবানুমক্ত করে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।
শাহআলাম শেখ নামে এক ভোটার বলেন, বিএনপি ভোটে থাকলে ভালো হতো। ব্যালটে বিএনপির প্রতিক আছে কিন্তু বাইরে কোন লোক নেই। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ভোটারদের উপস্থিতি ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন ভোটগ্রহণের কাজে নিয়োজিতরা।

কেশবপুর উপজেলার চাঁদড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল গণি জানান, তার কেন্দ্রে ভোটার ৩১৪১। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ভালো। সকাল সাড়ে ৮টা থেকে ভোটাররা আসতে শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাইনে দাড় করিয়ে ভোট প্রদানের ব্যবস্থা করছেন। সকাল ৯টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানান তিনি।

এদিকে সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত এএসআই শাহিনুর ইসলাম জানান, নির্ধারিত সময়েই শান্তিপূর্ণভাবে নির্বাচন শুরু হয়েছে। ভোট কেন্দ্রের বাইরের পরিবেশও ভালো। ভোটারদের কোন অভিযোগ নেই বলে জানান তিনি।
প্রসঙ্গত, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পুলিশের সাথে কাজ করছে ৬ প্লাটুন বিজিবি। কেন্দ্রগুলো তদারকির দায়িত্বে রয়েছেন ১৪জন ম্যাজিস্ট্রেট ও ২৪টি মোবাইল টিম।


এ ক্যটাগরির আরো খবর..