× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে ১০৫ নম্বরে

admin
হালনাগাদ: শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮

৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য এসএমএস সার্ভিস চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সার্ভিস শুধু মহানগর এলাকার বাসিন্দারা পাবেন বলে জানিয়েছেন ইসি সিস্টেম এ্যানালিস্ট ফারজানা আক্তার।

তিনি বলেন, ভোটাররা এসএমএস সার্ভিসের সুবিধাটি শনিবার দুপুর ১টার পর থেকে পাবেন।  ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকার ভোটাররা এ সুবিধা পাবেন।

যেভাবে এসএমএস করবেন- এসএমএস করার প্রক্রিয়া সম্পর্কে ফারজানা আক্তার বলেন, যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস অপশনে এ গিয়ে PC লিখে একটা স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এর স্থানে স্মার্টকার্ডের ১০ ডিজিট বা ১৭ সংখ্যার এনআইডি) নম্বর লিখতে হবে।  কারো এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই এনআইডি নম্বরের আগে তার জন্ম সাল যোগ করে ১৭ ডিজিট লিখতে হবে বলেও জানান ফারজানা। যেমন- PC xxxxxxxxxx/xxxxxxxxxxxxxxxxx লিখে সেন্ড করতে হবে 105 নম্বরে।


এ ক্যটাগরির আরো খবর..