ভোগান্তির নাম শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক

শরীয়তপুর প্রতিনিধি ॥  সংস্কার ও রক্ষনা বেক্ষন না করায় প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা পন্য ও যাত্রীবাহি যানবাহন আটকে পরে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পন্যবাহি ট্রাক চালকদের।

চট্রগ্রাম ও মংলা বন্দরে সাথে সহজ যাতায়াতের জন্য ২০০০ সালে শরীয়তপুর-চাঁদপুরের সীমানায় মেঘনা নদীর উপর ফেরী সার্ভিস দিয়ে মংলা-শরীয়তপুর-চাঁদপুর-চট্টগ্রাম এ আঞ্চলিক মহাসড়কটি চালু করা হয়। তৎকালিন সময়ে ফেরীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শরীয়তপুরের আঙ্গারিয়া বাজার থেকে নরসিংহপুর ফেরীঘাট পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়কটি নানান সমস্যায় বিপদ শংকুল হয়ে পড়েছে। বুড়িহাট, পাপরাইল, মির্জাপুর, ভেদরগঞ্জ পৌরসভার পশ্চিম গৈড্যার মাস্টারবাড়ির মোড়ে নারায়নপুরসহ বিভিন্ন স্থানে প্রতিদিনই কোন কোন গাড়ী ফেঁশে অথবা পল্টিখেয়ে সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। বিগত ৩দিন যাবৎ এ সড়কে একটি গাড়ি সড়ানোর পরে আর একটি গাড়ি আটকে যাচ্ছে। ফলে গত কয়েক দিন ধরে এ সড়কে চলাচলকারী পরিবহন চালকদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। আর ভেদরগঞ্জ থানা পুলিশকে রাত জেগে আটকা পরা গাড়ি গুলোকে পাহাড়া দিতে হয়। গত ৪ দিনে এ সড়কে ১৩টি ট্রাক ফেঁশেছে। অপর দিকে ৮টি ট্রাক উল্টে গিয়েছে। তবে প্রাণ হানির কোন সংবাদ পাওয়া যায়নি।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বুড়িহাট মোড়ে আটকে থাকা ট্রাক চালক শরীফ ক্ষোভের সাথে জানান গততিন দিন ধরে এ পথে এসে আটকে আছি। প্রথমে নারায়নপুরে এর পর মাস্টার বাড়ির মোড়ে আজ সকালে এখানে। আপনাদের এলাকায় কি এমপি নেই। নেতারা কি করেন? এ সড়ক দিয়ে কি মানুষ চলতে পারে।

শরীয়তপুর-চাঁদপুরে মেঘনা নদীর ফেরী সার্ভিসে রয়েছে নানান অনিয়ম। ফলে এ সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের চরম দূর্ভোগ আর আতংকের মাঝে থাকতে হয়। এক লেন বিশিষ্ট মহাসড়কটি ১৮ ফুট চওড়া হওয়ার কথা থাকলেও শরীয়তপুর অংশে সড়ক রয়েছে ১২ থেকে ১৫ ফুট চওড়া। এ পথের মাদারীপুর সড়ক হতে শরীয়তপুরের নরসিংহপুর পর্যন্ত ৩৫ কিমি সড়কের প্রায় ১৮ কিলোমিটার সড়কই খনা খন্দকে ভরা ও ভাঙ্গা।  কারণ এ সড়কের উপর  দিয়ে পন্যবাহী ও যাত্রীবাহী যানবাহনের চলাচল কমে গেছে। সড়ক ও জনপদ বিভাগ সূত্র জানায়, মংলা-চট্রগ্রাম আঞ্চলিক মহাসড়কটি শরীয়তপুর হয়ে চাঁদপুর মেঘনা নদীর ফেরী ঘাট পর্যন্ত প্রায় ৩৯ কিলোমিটার।

স্থানীয় এ সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করে ২০০০ সালে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এ সড়ক দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার (বরিশাল ও খুলনা বিভাগ সহ বৃহত্তর ফরিদপুর জেলা) পণ্য ও যাত্রী বাহী যানবাহন সিলেট, চট্টগ্রাম, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লায় যাতায়াত করে। এ অঞ্চলের ব্যবসায়ীরা কম খরচে পণ্য পরিবহন করতে পারায় অল্প কিছুদিনের মধ্যে এ সড়কটি জনপ্রিয়তা পেয়েছিল। এ সড়কটি চালু হওয়ার পর মেঘনা ও আড়িয়াল খাঁ নদীতে ২টি করে ফেরী চলাচল করতো। বর্তমানে মেঘনা নদীতে ২টি চলাচল করছে। ফলে পণ্য ও যাত্রীবাহী যানবাহন গুলো দীর্ঘ সময় ফেরী ঘাটে অপেক্ষা করে থাকে। শুকনো মৌশুমে মেঘনা নদীদে চর পড়ায় ফেরী গুলোকে অতিরিক্ত ৯ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হয়।

সড়কটিতে শরীয়তপুর সদর উপজেলার খোয়াজপুর থেকে ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়কের ৩৩ কিলোমিটারই খানাখন্দে ভরা ও ভাংগা। বুড়িরহাট থেকে মির্জাপুর পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক যানবাহন চলাচলের অনুপোযোগী। ভারী যানবাহন সহ সেতু ভেঙ্গে পড়ে প্রায়ই যান চলাচল বন্ধ হয়ে যায়। ভেদরগঞ্জ উপজেলার গাজীপুর ও বালারবাজার এলাকার ২টি বেইলী সেতু কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ঘোষনা করেছে। শরীয়তপুর অংশে সড়কটি ১২ থেকে ১৫ ফুট চওড়া। সরু এ সড়ক দিয়ে দুটি গাড়ী সাইড নিতে অসুবিধা হয়, যার ফলে প্রায়ই দূর্ঘটনা ঘটে। ট্রাক ও বাস ভাংগা সড়কে ফেসে গিয়ে মাঝে মাঝে সারাদিনও চালক সহ যাত্রীদের দূর্ভোগ পোহাতে হয় বর্ষা মৌসুমে বৃষ্টির কারনে সম্পূর্ন ভাবে সড়কটি ব্যাপক ক্ষতি হলেও তা মেরামত করার কোন উদ্যোগ না নিয়ে ইট দিয়ে গর্ত ভরাট করায় সড়কে চলাচলে ঝুকিপুর্ন হয়ে পরেছে।

খুলনার হিমায়িত মৎস্য ব্যবসায়ী আবুল খায়ের বলেন, এ সড়কটি চালু হওয়ার পর ৫ বছর ভাল ছিল। ফেরী সংকটের কারণে আমরা এ পথে পণ্য পরিবহন করিনা। ঢাকা হয়ে চট্রগ্রাম যেতে আমাদের অতিরিক্ত ১শ কিলোমিটার পথ ঘুরতে হয়। সড়কটির সমস্যা দুর করতে পারলে অল্প সময়ে কম খরচে পণ্য সামগ্রী ভোক্তার হাতে পৌছে দেওয়া যেতে পারে।

ট্রাক চালক মফিজুর রহমান বলেন, এ সড়ক দিয়ে চলাচল করলে ট্রাকে বেশী মালামাল লোড করতে পারিনা। ঝুকিপূর্ণ সেতু দুলতে থাকে। যে কোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটে যেতে পারে। তাই সব ভারী যানবাহন ঢাকা হয়ে অতিরিক্ত পথ ঘুরে চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করে। এ সড়কটির চলাচলের উপযোগী করে দিতে পারলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের উপকার হবে।

শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ দাস গুপ্ত বলেন, আমরা ৩৫ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ৩৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে ছিলাম। ২ বারে পেয়েছি মাত্র ৪ কোটি টাকা। যা দিয়ে ৩ কিলোমিটার সড়কে ব্রিক সলিং এর কাজ করিয়েছি। আসন্ন বর্ষায় সড়ক মেরামতের কোন সু-সংবাদ আমি দিতে পারছি না। কারণ এ বছর আর কোন বরাদ্দ পাওয়ার সম্ভবনা নাই। তবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে চট্টগ্রাম অঞ্চলের সড়ক যোগাযোগের সহজ পথ এটি। এ পথের সড়ক সংস্কার ও সেতু মেরামতের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ করা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।