রাস্তার বেহাল দশায় নিশ্চিন্তপুর গ্রামবাসীর দাবী গ্রামের কাচা রাস্তায় কার্পেটিং চাই

রাস্তার বেহাল দশায় নিশ্চিন্তপুর গ্রামবাসীর দাবী গ্রামের কাচা রাস্তায় কার্পেটিং চাই

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের প্রধান একটি গ্রাম নিশ্চিন্তপুর গ্রাম। এই গ্রামে ঢোকার প্রধান রাস্তাটি মোঃ হাফিজুর রহমান এর বাড়ী হইতে জুলহাস এর মোড় পর্যন্ত আজও কাচা রয়ে গেছে। এই রাস্তা দিয়ে বৃস্টির দিনে মানুষ চলাচল করতে পারে না। বৃস্টির দিনে পানি জমে রাস্তা কাঁদা হয়ে মানুষের চলাচলে চরম সমস্যা হয়ে যায়। তখন ভোগান্তি আর ভোগান্তি। তাছাড়া স্কুল চলাকালীন সময়ে স্কুলে যাওয়ার সময় ছোট ছোট শিক্ষার্থীরা বই-খাতা নিয়ে পানির ভিতর পড়ে হাবু ডুবু খায়।

তাই এই গ্রাম ঘুরে গ্রামবাসী ও এই গ্রামের ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকনের মাধ্যমে জানা যায় ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল, মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম এবং ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) এর নিকট তাদের প্রানের দাবী সকল পরিস্তিতি বিবেচনা করে এই কাচা রাস্তাটি জুলহাস এর মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা করা হোক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।