× Banner
সর্বশেষ
অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি

ডেস্ক

ভেনেজুয়েলায় শিগগির স্থল অভিযান: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
অভিযানের আড়ালে ভেনেজুয়েলার

মাদকবিরোধী অভিযানের আড়ালে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার পারদ তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় শিগগিরই স্থল অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কেবল সমুদ্রপথ নয়, যেখানেই ‘মাদক সন্ত্রাসীরা’ থাকবে সেখানেই লক্ষ্যভেদ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মার্কিন নৌবাহিনীর অভিযানে ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌকা টার্গেট করে দ্বিতীয় দফা ‘ডাবল-ট্যাপ’ হামলার অভিযোগ তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, দ্বিতীয় দফার হামলা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্পের দাবি, শুধুমাত্র প্রথম দফার সফল অভিযান সম্পর্কে তিনি জানতেন।

মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথও ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে বলেন, প্রথম ধাপের হামলা তিনি সরাসরি দেখার পর অন্য কাজে চলে যান। হোয়াইট হাউস জানিয়েছে, নৌবাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা দ্বিতীয় দফার হামলার নির্দেশ দিয়েছিল।

এদিন মন্ত্রিসভার বৈঠকে, ভেনেজুয়েলায় স্থল অভিযানের ঘোষণা দেন ট্রাম্প। বলেন, মাদকবিরোধী অভিযান এখন শুধু সমুদ্রপথেই সীমাবদ্ধ থাকবে না বরং কারাকাসের যে অঞ্চলেই ‘মাদক সন্ত্রাসীরা’ থাকবে, সেই অঞ্চলকেই হামলার লক্ষ্যবস্তু বানানো হবে। তিনি বলেন, যে দেশ বা যে ব্যক্তি যুক্তরাষ্ট্রে মাদক পাঠাবে, সবাই আক্রমণের শিকার হবে।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সাম্প্রতিক এক ফোনালাপে তাকে এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করে নিজ দেশ ছেড়ে সপরিবারে পছন্দ মতো কোনো স্থানে চলে যেতে বলেছিলেন ট্রাম্প। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে বলেও জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প ও মাদুরোর মধ্যে ১৫ মিনিট কথা হয়। ওই সময় ট্রাম্পের কাছে মাদুরো শর্তসাপেক্ষে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে চান বলে জানান। তবে ট্রাম্প তার বেশিরভাগই প্রত্যাখ্যান করেন।

একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ফোনালাপে মাদুরো ট্রাম্পকে বলেছেন, তিনি ও তার পরিবারের সদস্যরা ভেনেজুয়েলা ছাড়তে ইচ্ছকু যদি তাকে ‘পূর্ণ আইনি দায়মুক্তি’ দেয়া হয়। এছাড়া তার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলা তুলে নেয়ার দাবি জানান মাদুরো।

এছাড়া ভেনেজুয়েলার আরও ১০০ কর্মকর্তার ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান মাদুরো। যাদের বেশিরভাগের বিরুদ্ধ মানবাধিকার লঙ্ঘন, মাদক চোরাচালান অথবা দুর্নীতির অভিযোগ রয়েছে।

প্রতিবেদন মতে, ট্রাম্প তার বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করেন এবং বলেন, তার হাতে এক সপ্তাহ সময় আছে। এর মধ্যে পরিবার নিয়ে নিজের পছন্দের গন্তব্যে চলে যেতে হবে।

এই এক সপ্তাহের আল্টিমেটাম গত শুক্রবার (২৮ নভেম্বর) শেষ হয়। পরদিন শনিবারই (২৯ নভেম্বর) ট্রাম্প অবৈধভাবে ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দেন। এরপন রোববার (৩০ নভেম্বর) ট্রাম্প স্বীকার করেন যে, মাদুরোর সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। কিন্তু তিনি বিস্তারিত কিছু জানাননি।


এ ক্যটাগরির আরো খবর..