× Banner
সর্বশেষ
মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

অনলাইন ডেক্স

ভেনিজুয়েলা থেকে ইউরোপে তেল রপ্তানি প্রায় দুই বছর পর চালু

admin
হালনাগাদ: রবিবার, ১৯ জুন, ২০২২
ভেনিজুয়েলা থেকে ইউরোপে তেল রপ্তানি প্রায় দুই বছর পর চালু

ছয় লাখ ৫০ হাজার ব্যারেল তেল নিয়ে ইতালির একটি তেল ট্যাংকার ইউরোপ যাত্রা করেছে । মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনিজুয়েলা থেকে ইউরোপে তেল রপ্তানি প্রায় দুই বছর বন্ধ ছিল।

চলতি মাসের গোড়ার দিকে মার্কিন সরকার ইউরোপীয় দেশগুলোতে ভেনিজুয়েলার তেল রপ্তানিতে সম্মতি দিয়েছে। রাশিয়ার তেলের ওপর ইউরোপের নির্ভরশীলতা কমাতে এবং ভেনিজুয়েলার বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎসাহিত করতে যুক্তরাষ্ট্র এ সম্মতি দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালির তেল কোম্পানি ‘এনি’ এবং স্পেনের তেল কোম্পানি ‘রেপসোল’কে বলেছে— কারাকাসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায়ই এ দুই কোম্পানি ভেনিজুয়েলার তেল ইউরোপে রপ্তানি করতে পারবে।

উল্লেখ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দুই বছর পর আবার তা স্বাভাবিক করা হলো।


এ ক্যটাগরির আরো খবর..