× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

ভেজাল কসমেটিকস: চাকচিক্যে ঢাকা পড়ে আসল-নকলের ভেদাভেদ

Kishori
হালনাগাদ: রবিবার, ২ জুন, ২০১৯

ঈদকে সামনে রেখে বাজার ছেয়ে গেছে ভেজাল কসমেটিকসে। বিভিন্ন ব্র্যান্ডের মোড়কের আড়ালে বোঝার উপায় নেই আসল-নকলের পার্থক্য। নিম্নমানের এসব পণ্য ব্যবহারে নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন ব্যবহারকারীরা।

এজন্য সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান জানিয়েছেন, নকল প্রসাধনী বন্ধে আরও কঠোর হচ্ছেন তারা।

রাজধানীর চকবাজার। সব ধরণের পণ্যে সয়লাব এখানকার পাইকারি দোকান। দেশী-বিদেশী নানা পণ্যের চাকচিক্যে ঢাকা পড়ে যায় আসল-নকলের ভেদাভেদ। এসব পণ্য বড় বড় শপিংমল থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রেতাদের কাছে চলে যায়।

চাহিদা বুঝেই চলে পণ্যের বেচা-কেনা। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। লোকচোখের আড়ালে চকবাজারেই চলে এসব ভেজাল কসমেটিকস ও প্রসাধনী সামগ্রী তৈরি এবং নিম্নমানের পণ্যের গায়ে দামি ব্র্যান্ডের লেবেল লাগানোর কাজ।

চিকিৎসকদের মতে, এমন পণ্য ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি বাড়ে। আর এসব ভেজাল পণ্য উৎপাদন বন্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন র‌্যাবের পরিচালক।


এ ক্যটাগরির আরো খবর..