× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

ভূ-মধ্যসাগরে নিহত ১১ জনের ৩ জনই মাদারীপুরের, পরিবারজুড়ে মাতম

Dutta
হালনাগাদ: বুধবার, ১৯ জুন, ২০২৪
ভূ-মধ্যসাগরে নিহত

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুইটি নৌকা ডুবে  ইতালির দক্ষিণ উপকূলে নিহত ১১ জনের মধ্যে ৩জনই মাদারীপুরের বলে জানা গেছে। পরিবারে চলছে শোকের মাতম।  এ ঘটনায় ২৬ শিশুসহ  এখন ৬৪ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিহতদের দেশে ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন স্বজনরা।
জানা যায়, মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছায় । এরআগেও একবার সমুদ্র পথে ভূ-মধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হয় । মঙ্গলবার লিবিয়া হয়ে ইতালী যাবার উদ্দেশ্যে ইঞ্জিনচালিত নৌকায় সাগর পাড়ি দিতে গেলে দূর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। এই ১১ জনের মধ্যে মাদারীপুরের শিবচরের আলী হাওলাদার, সাব্বিরসহ তিনজন রয়েছে বলে জানিয়েন স্বজনরা
নিহত আলী হাওলাদারের স্ত্রী রোমেনা আক্তার জানান, দেশে থাকালীন সময়ে ইজিবাইক চালিয়ে সংসার চালাতো আলী। ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে এভাবে মৃত্যু হবে মেনে নিতে পারছিনা। পরিবারে ৬ বছরের এক ছেলে ও এক বছরের এক মেয়ে রয়েছে। এখন সংসার চালানো দায়।
জানা যায়, আলী হাওলাদার ধার দেনা করে পরিবারের স্বচ্ছলতার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইতালী যাত্রা করে। কিন্তু আলীর মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে চলছে শোকের মাতম।


এ ক্যটাগরির আরো খবর..