× Banner
সর্বশেষ
যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পিআইডি

ভূমি রাজস্ব আয় বৃদ্ধিতে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বিতকরণের তাগিদ ভূমি সচিবের

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
ভূমি রাজস্ব আয়

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমি রাজস্ব আয় বৃদ্ধির জন্য কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের প্রশাসনের তত্ত্বাবধান কার্যক্রম সমন্বিত উপায়ে জোরদার করতে হবে। এতে করে জাতীয় অর্থনীতির বিকাশে অবদান রাখা সম্ভব হবে। তিনি ভূমি মালিকদের ভূমি সেবা বিষয়ে ব্যাপক সচেতনা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা অর্জনের পরামর্শ দেন।

আজ ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি সংস্কার বোর্ড আয়োজিত ভূমি রাজস্ব বৃদ্ধির জন্য করণীয় নির্ধারক বিষয়ক এক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে ভূমি সচিব এসব কথা বলেন।

বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম ও ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মহ. মুনিরুজ্জামান।

ভূমি সিনিয়র সচিব বলেন, ভূমি উন্নয়ন কর আদায়ে ভূমি রেকর্ড হালনাগাদ থাকতে হবে। সরকারি জমি অব্যবহৃত থাকলে তা থেকে রাজস্ব আদায় করার উদ্যোগ নেয়া দরকার। তিনি বলেন, সাধারণ মানুষকে ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় প্রক্রিয়া সম্পর্কে সচেতন করে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব।

কর্মশালায় জানানো হয়, জমি, জলাশয় ও অন্যান্য ভূমির মালিকানা ও ব্যবহারের ওপর নির্ভর করে ভূমি রাজস্ব আদায় করা হয়। এ কার্যক্রম সাধারণত বিভিন্ন ফি, কর ও চার্জের মাধ্যমে সংগৃহীত হয়। ভূমি রাজস্বের উৎস বা খাত হচ্ছে ভূমি উন্নয়ন কর, নামজারি ফি, সায়রাত মহাল ও অর্পিত সম্পত্তি লিজ ফি, হাটবাজার লিজ ফি এর ভূমি রাজস্ব অংশ ও অন্যান্য ফি।


এ ক্যটাগরির আরো খবর..