ভূমি মন্ত্রনালয়ের উদ্ভাবনী পুরস্কার ২০১৯-২০ এবং শুদ্ধাচার পুরস্কার ২০১৮-১৯ প্রদান

ভূমি মন্ত্রনালয়ের উদ্ভাবনী পুরস্কার ২০১৯-২০ এবং শুদ্ধাচার পুরস্কার ২০১৮-১৯ প্রদান

দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকার শেষে ভূমিমন্ত্রী তাঁর কার্যালয়ে ভূমি মন্ত্রণালয়ের ‘উদ্ভাবনী পুরস্কার ২০১৯-২০’ এবং ‘শুদ্ধাচার পুরস্কার ২০১৮-১৯’ প্রদান করেন।

আজ ৭ আক্টোবর ‘ভার্চুয়াল রেকর্ড রুম’ ও ‘হাতের মুঠোয় ভূমিসেবা মোবাইল অ্যাপ’-এর জন্য ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো: দৌলতুজ্জামান খাঁন ‘উদ্ভাবনী পুরস্কার ২০১৯-২০’ এর প্রথম ও দ্বিতীয় পুরস্কার অর্জন করেন। ‘অনলাইন ভূমি জরিপ ব্যবস্থাপনা’ বিষয়ে অবদান রাখার জন্য ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার মো: মোমিনুর রশীদ তৃতীয় পুরস্কার অর্জন করেন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো: তসলীমুল ইসলাম এনডিসি, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো: দৌলতুজ্জামান খাঁন ও ভূমি মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর মো: জাহিদুল ইসলাম নিজ নিজ ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার ২০১৮-১৯ অর্জন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।