× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

পিআইডি

ভূমি বিরোধ হ্রাসে সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ তাৎপর্যপূর্ণ – ভূমি সচিব

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
: https://thenewse.com/ভূমি-বিরোধ-হ্রাসে-সার্ভে/ ‎

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, বাংলাদেশে ভূমি বিরোধ দীর্ঘদিনের একটি জটিল সামাজিক সমস্যা। কৃষিভিত্তিক অর্থনীতি, উচ্চ জনসংখ্যার চাপ এবং সীমিত ভূমিসম্পদের বাস্তবতায় ভূমি শুধু সম্পদ নয় এটি জীবিকা, মর্যাদা ও ক্ষমতার প্রতীক। ফলে ভূমিকে কেন্দ্র করে বিরোধ, মামলা ও সহিংসতা আজ নীরব সংকটে পরিণত হয়েছে, যা সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নকে ব্যাহত করছে। এ সমস্যা থেকে পরিত্রাণের জন্য এবং ভূমি বিরোধ হ্রাসে সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ তাৎপর্যপূর্ণ। সঠিক জরিপ ও নির্ভুল রেকর্ড থাকলে জমি সংক্রান্ত মামলা-মোকদ্দমা কমে আসে। এতে একদিকে সাধারণ মানুষ হয়রানি থেকে রক্ষা পায়, অন্যদিকে রাষ্ট্রের বিচার ব্যবস্থার ওপর চাপও হ্রাস পায়।

আজ  (২১ ডিসেম্বর) রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে ১৪১তম ‘সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স’-এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে ভূমি সচিব এসব কথা বলেন। ৫২ দিনব্যাপী প্রশিক্ষণে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।

সিনিয়র সচিব বলেন, ডিজিটাল ভূমিসেবা নিশ্চিতে সার্ভে এন্ড সেটেলমেন্ট ট্রেনিং আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। জিআইএস, জিপিএস, ড্রোন সার্ভে ও ডিজিটাল ম্যাপিংয়ের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষ করে তোলে। এর ফলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি বৃদ্ধি পায়। সার্ভে ও সেটেলমেন্টের কাজগুলো যথাযথভাবে সম্পাদনের জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা থাকা অপরিহার্য। ভূমি প্রশাসন ব্যবস্থায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এছাড়া সকল ক্ষেত্রে দেশ প্রেম ও পেশাদারিত্ব বাড়াতে হবে।

সালেহ আহমেদ আরো বলেন, সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, ন্যায্য বণ্টন ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমের ভূমিকা অপরিসীম। বিশেষত বাংলাদেশে ভূমি-সংক্রান্ত বিরোধ, অনিয়ম ও জটিলতার সমস্যা সমাধানে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সার্ভে এন্ড সেটেলমেন্ট ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক  (গ্রেড-১) মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসুফ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ.জে.এম.সালাহউদ্দীন নাগরী ও ভূমি মন্ত্রণালয়ের ড. মোঃ মাহমুদ হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) ও কোর্স পরিচালক মোঃ মমিনুর রশীদ। এছাড়াও অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..