ভূমিহীন খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিহীন খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

আজ (১৬ জানুয়ারি) রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন , দেশের কোথাও ভূমিহীন মানুষ আছে কি না, তা খুঁজে বের করতে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশের একটা মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। তাই আমি চাই প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ দলের লোক যারা আছেন সবাই খুঁজে বের করেন কোনো ভূমিহীন মানুষ আছে কি না। কারণ আমার লক্ষ্য হচ্ছে এ দেশে কোনো ভূমিহীন মানুষ থাকবে না। দরকার হলে জমি কিনে তাদের আমরা ঘর করে দেব, এ জন্য আমরা ফান্ডও করেছি।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনি ইশতেহারে আমরা যে ঘোষণাগুলো দিয়েছিলাম তা আমরা বাস্তবায়ন করেছি।

তিনি আরো বলেন, আজকের বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ। উন্নয়নে বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।