× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ডেস্ক

ভূমিকম্পে সৃষ্ট পরিস্থিতিতে ঢাবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ভূমিকম্পে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে আগামী ২ সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। হলগুলো ঠিকঠাক করে পরে বিশ্ববিদ্যালয় আবারও চালু করা হবে। বলেছেন ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

শনিবার (২২ নভেম্বর) রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৩ নভেম্বর) থেকে আগামী ২ সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তিনি জানান, রোববার থেকে আগামী ২ সপ্তাহ বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। কাল বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে।

এর আগে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত ওই সভায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলগুলো খালি রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে ভূমিকম্প পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে বুয়েটের বিশেষজ্ঞ দলের সমন্বয়ে অবিলম্বে হাজী মুহম্মদ মুহসীন হলসহ বিভিন্ন হল পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিশ্ববিদ্যালয়ের জরুরি এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিদর্শন দলে হল প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, ডাকসু ও হল সংসদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও পরিদর্শন শেষে কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করা হবে। এ ক্ষেত্রে কারিগরি মূল্যায়নে ভবনের ঝুঁকিপূর্ণ বিষয় চিহ্নিত হলে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওইদিন ভূমিকম্পের সময় আতঙ্কে ঢাবির বিভিন্ন হল থেকে লাফিয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। তাদের অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। সবশেষ শনিবার সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পের সময়ও আতঙ্কে হল থেকে বের হতে গিয়ে ঢাবির কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..