× Banner
সর্বশেষ
আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির আভাস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

যশোরে ভুয়া ৪ ম্যাজিস্ট্রেট আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ আগস্ট, ২০২০
ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

আবুল কালাম আজাদ, যশোর: যশোরের অভয়নগরে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক নারীসহ চার জনকে আটক করেছে পুলিশ।
আজ ২৫ আগস্ট বিকালে উপজেলার মাগুরা বাজার থেকে তাদের আটক করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত তাদের একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। রাত ১০ টায় বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম।
আটকরা হলেন ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার আলুকদিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৪০), খুলনার দৌলতপুর উপজেলার দক্ষিণ পাবলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে শাহাদৎ হোসেন (৩৫), খালিশপুর উপজেলার গোয়াখালী গ্রামের বাবর আলীর ছেলে মোস্তফা কামাল(৩৫) ও আব্দুর রাজ্জাকের মেয়ে ইতি খাতুন (২২)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা বিকালে উপজেলার মাগুরা বাজারের আব্দুল মজিদ বিশ্বাসের ধানের মিলে যান। এসময় তারা ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে মিলের কাগজপত্র দেখতে চান। কাগজপত্র ঠিক নেই এবং নোংরা পরিবেশের কথা উল্লেখ করে এক লাখ টাকা জরিমানার কথা বলেন। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া ওই টিমের একজন মিল মালিককে পাশে নিয়ে জরিমানা ঠেকাতে ১০ হাজার টাকা একটি খামে দেওয়ার পরামর্শ দেন। এতে মিল মালিকের সন্দেহ হওয়ায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফোন দেন। পরে অফিস থেকে জানানো হয়, ভ্রাম্যমাণ আদালত বের হয়নি। এরমধ্যে ফোন করার বিষয়টি টের পেয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া টিমটি পালিয়ে যায়।
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান জানান, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতেৃত্বে ঐ ভুয়া ম্যাজিস্ট্রেট টিমকে মণিরামপুর উপজেলার গাবুখালি বাজার থেকে প্রাইভেটকারসহ আটক দেখিয়ে অভয়নগর থানায় সোপর্দ করা হয়েছে। আটকদের থেকে অখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠান, পত্রিকা ও টিভির পরিচয়পত্র, বুম, ওয়াকিটকি, সিল-প্যাড উদ্ধার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..