× Banner
সর্বশেষ
আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির আভাস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

মাদারীপুরে পুলিশের হাতে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

ষ্টাফ রিপোর্টার, মাদারীপুর: মাদারীপুরে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল  শনিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার শকুনি লেকপাড় এলাকার শহীদ কানন চত্বর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ওই ভুয়া ম্যাজিস্ট্রেটের নাম সাইফুল ইসলাম সেতু (২৭)। তিনি সদর উপজেলার বাদামতলা এলাকার মক্কা স্টিল-এর মালিক শেখ মিজানুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাইফুল সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তিনি জেলার বিভিন্ন এলাকায় গিয়ে কখনো ম্যাজিস্ট্রেট, কখনো পুলিশ আবার কখনো র‌্যাব পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতো। সে বেশির ভাগ সময় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন দোকানীকে সাজা দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতো।গতকাল  শনিবার বেলা ১১টার দিকে শহরের বটতলা এলাকা তিনটি মুদি দোকানে গিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয় সাইফুল। প্রথমে লিয়াকত আলীর মুদি দোকানে গিয়ে তার দোকান খোলা রাখার অভিযোগ এনে ওই ভুয়া ম্যাজিস্ট্রেট ৩৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন।

এরপর পাশের রুবেল ব্যাপারীর দোকানে গিয়ে ২৫ হাজার টাকা ও শামিম ব্যাপারীর দোকানে গিয়েও ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করে। পরে দোকানীরা জরিমানার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে সাইফুল দোকানীদের কাছে পণ্য চান। এরপরেই প্রতারণার বিষয়টি বুঝতে পেরে দোকানীরা সাইফুলকে আটকাতে চেষ্টা করলে সাইফুল কৌশলে পালিয়ে যায়। পরে জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক গোলাম মওলা শহীদ কানন চত্বর থেকে প্রতারক সাইফুলকে আটক করে।
এরপরে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা বলেন, ‘ডিএসবি পুলিশ ওই প্রতারককে আটক করে থানায় হস্তান্তর করে। আমরা জানতে পেরেছি, ওই প্রতারক কখনো ম্যাজিস্ট্রিট, কখনো পুলিশ আবার কখনো র‌্যাব পরিচয়ে চলাচল করতো।  সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতো। তার বিরুদ্ধে সদর থানায় এক ব্যবসায়ী বাদী হয়ে মামলা  করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..