× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

ভুয়া ডাক্তার কাজল নাথ গ্রেফতার : ৩ মাসের কারাদণ্ড

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ভুয়া ডাক্তার কাজল নাথ

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ভুয়া ডাক্তারবিরোধী অভিযানে আবারও নেমেছে প্রশাসন। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের হাসপাতাল রোডে দেব নাথ ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার পরিচয়ে রোগী দেখা অবস্থায় কাজল নাথ (৫২) কে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন। তিনি জানান, অভিযানের সময় কাজল নাথ চিকিৎসক হওয়ার কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। বরং অবহেলার মাধ্যমে রোগীদের জীবন ও স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলার কারণে ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত কাজল নাথ নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার মৃত প্রেমানন্দ নাথের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি শহরের হাসপাতাল রোড ও শান্তিপাড়া এলাকায় চেম্বার খুলে ডাক্তার পরিচয়ে রোগী দেখছিলেন। এতে সাধারণ মানুষ প্রতারিত হওয়ার পাশাপাশি জীবনের ঝুঁকিতে পড়ছিলেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডা. রাশেদ খান এবং স্যানিটারি অফিসার আমজাদ হোসেন।

স্থানীয় সচেতন মহল জানায়, কাজল নাথকে পূর্বেও একাধিকবার ভুয়া ডাক্তার পরিচয়ে জেল-জরিমানা করা হয়েছিল। তবুও তিনি বিভিন্ন কৌশলে আবারও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এতে হতাশা প্রকাশ করে এলাকাবাসী বলেন, এমন ভুয়া ডাক্তারদের কঠোর শাস্তি না হলে মানুষের জীবন নিয়ে এ ধরনের অবৈধ খেলা বন্ধ হবে না।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও রুহুল আমীন বলেন, স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতে কোনো প্রকার অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..