ভিসানীতির প্রভাব উচ্চশিক্ষায় বিদেশ গমনে প্রভাব ফেলবে না -শিক্ষামন্ত্রী

ভিসানীতির প্রভাব উচ্চশিক্ষায় বিদেশ গমনে প্রভাব ফেলবে না -শিক্ষামন্ত্রী

ভিসানীতির কারণে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিদেশ গমনের ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। তিনি বলেন, যারা ভিসানীতি দিয়েছে তাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের ফির উপর নির্ভরশীল।

২৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে সিলেট নগরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্তপর্বের উদ্বোধনী বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে জবাবে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের দেয়া ভিসানীতি আগামী নির্বাচনে প্রভাব পড়বে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের উপর এটা নিয়ে কোন চাপ নেই। সরকার একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধ পরিকর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

৫০তম গ্রীষ্মকালীন জাতীয় প্রতিযোগিতার চূড়ান্তপর্বে দেশের বিভিন্ন স্থান থেকে উঠে আসা প্রতিযোগীরা চারটি অঞ্চলে বিভক্ত হয়ে এতে অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার সবগুলো ইভেন্ট মিলিয়ে অংশগ্রহণ করেছে প্রায় চার লাখ শিক্ষার্থী। পাঁচদিনব্যাপী এ প্রতিযোগিতা শেষ হবে আগামী ১ অক্টোবর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।