মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন কর্মশালা

মেহের আমজাদ,মেহেরপুরঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুর জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  আজ বেলা সড়ে ১১টার দিকে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ওরিয়েন্টশন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ অলক কুমার দাস। শিশুদের ভিটামিন এ ক্যাপসুলের প্রয়োজনীয়তা তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন প্রদর্শন করেন ডাঃ কে.এম ফয়সাল হারুন।

সঞ্চলানায় ছিলেন জেলা ইপিআই কর্মকর্তা আব্দুস সালাম। আগামী শনিবার দিনব্যাপী জেলার ৪৭৭ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ২১ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ বয়সী ৫৯ হাজার ৬৭৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সভাপতির বক্তব্যে ডাঃ অলোক কুমার দাস বলেন, এক সময় ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুরা রাতকানা রোগে আক্রান্ত হতো। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পর সেটা অনেকটা নিরাময় সম্ভব হয়েছে। তবে কোন অসুস্থ্য ও ৪ মাসের মধ্যে কেউ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলে তাকে পুনরায় খাওয়ানো যাবেনা। মতবিনিময় সভায় জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।