ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুর-২, সালথা-নগরকান্দা আসনের সাংসদ ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, মুজিব নগর সরকারের প¬ানিং সেলের সদস্য, বিশিষ্ট লেখক, সাউথ এশিয়া ইন্সুরেন্স কোম্পানীর চেয়ারম্যান মরহুম গোলাম আকবর চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথা-নগরকান্দার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ নভেম্বার) সকালে ঢাকা রাজধানীর বনানী কবরস্থানে মরহুম গোলাম আকবর চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরিদপুর-২, আসনের আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ। এসময় মরহুম গোলাম আকবর চৌধুরীর কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী ও সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন উপস্থিত ছিলেন। এদিকে মরহুম গোলাম আকবর চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে সালথা-নগরকান্দার বিভিন্ন মসজিদে বাদ জুম্মা দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০১৫ইং সালের এই দিনে গোলাম আকবর চৌধুরী বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ( পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।