× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

যশোরে ভালোবাসা দিবসে পার্কে আসা যুগলদের গাছ উপহার

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

এম এস আর মিরাজ, যশোর:  ব্যতিক্রম সব আয়োজনের মধ্য দিয়ে যশোরে পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটিতে যশোরে বিনোদন কেন্দ্রে গিয়ে গাছের চারা বিতরণ করে সাড়া ফেলে দিয়েছেন গাছ দরদী ওয়াহিদ সরদার। যুগলদের গাছের প্রতি, পরিবেশের প্রতি ভালোবাসা প্রকাশে গাছ লাগানোর আহ্বান জানিয়ে গাছের চারা বিতরণ করেন তিনি। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পার্কে আসা যুগলরা।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে যশোরের বিনোদন কেন্দ্রগুলোতে আজ যুগলদের ভীড়। সেই সাথে সন্তান, স্বামী-স্ত্রীসহ নানা সর্ম্পকের মানুষও ভীড় করছেন। ফুল, উপহার বিনিময়ের মাধ্যমে নিজেদের ভালোবাসা প্রকাশ করছেন। আর আগতদের মাঝে গাছের চারা বিতরণ করে গাছ ও প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশের আহবান একজন গাছপ্রেমী।

ওয়াহিদ সরদার; দেশে তিনি গাছ দরদী, গাছবন্ধু নামে সমাধিক পরিচিত। এ মানুষটি গত তিনবছর ধরে সড়কের পাশে থাকা গাছ থেকে পেরেক ও ব্যানার ফেস্টুন অপসারণ করে চলেছেন। ভালোবাসা দিবসে নতুন চিন্তার উদ্রেক হওয়ায় তিনি ফিরে এসেছেন যশোর শহরে। তিনি বিশ্ব স্বীকৃত ভালোবাসা দিবসে গাছের প্রতি ভালোবাসার প্রচারণা চালাচ্ছেন।তিনি আরও জানান, সকালে যশোর সামাজিক বনবিভাগের দপ্তরে গিয়ে তিনি তার ইচ্ছার কথা জানান। এসময় কর্তৃপক্ষ তাকে ১শ’টি কাগজি লেবু, করমচা, উলোট কম্বল, পেয়ার, বকুল ও জলপাই গাছের চারা দেয়। সেই চারা নিয়ে পৌর পার্কে আসেন এবং পার্কে আগত যুগলদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। অনেকে নিয়েছে আবার অনেকে নিতে চাইনি।

শিল্পী আক্তার নামে এক নারী বলেন, সন্তান-স্বামীকে নিয়ে পার্কে এসেছি। এসে গাছের চারা উপহার পেয়ে খুবই আনন্দিত। চাচা আমাকে সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছেন। নিজের কাছে এটাকে খুব দামি উপহার মনে হচ্ছে। এ গাছটা আমি রোপণ করবো, বড় হবে, আমি দেখবো। যতদিন এ গাছটা থাকবে ততদিন আজকের দিনটির কথা মনে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..