× Banner
সর্বশেষ
ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

ডেস্ক

ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী জাহাজে সামরিক বাহিনীর অভিযান

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী জাহাজে সামরিক বাহিনীর অভিযান

ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি মালবাহী জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত নভেম্বর মাসে এই অভিযান চালানো হয় বলে শুক্রবার (১২ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়।

নাম প্রকাশ না করা শর্তে মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কা থেকে কয়েকশ মাইল দূর থেকে জাহাজটি জব্দ করে মার্কিন সামরিক বাহিনী। কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সমুদ্রে ইরানগামী কার্গো জাহাজ জব্দের এমন ঘটনা ঘটল।

জাহাজটিতে প্রচলিত সমরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল। অভিযানে মার্কিন বাহিনী সেই সামগ্রী সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়।

প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে এ অভিযান পরিচালিত হয়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উপকূলের কাছ থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার কয়েক সপ্তাহ আগে এই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদন নিশ্চিত করেনি। তবে এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, জব্দকৃত সামগ্রী ইরানের প্রচলিত অস্ত্র নির্মাণে ব্যবহারযোগ্য হতে পারে। এই সামগ্রী সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহার করা সম্ভব।

সূত্রগুলো সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, বিশেষ ওই অভিযানের পর জাহাজটি পুনরায় গন্তব্যের দিকে যাত্রা করে।

এ ব্যাপারে জানতে চীন এবং ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল, কিন্তু দু’দেশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।


এ ক্যটাগরির আরো খবর..