× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক

ভারত ও চীন এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির ডবল ইঞ্জিন -ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
অর্থনৈতিক প্রবৃদ্ধির ডবল ইঞ্জিন

ভারত ও চীন এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির ডবল ইঞ্জিন। ভারত ও চীনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং ।

বৃহস্পতিবার ভারতীয় পণ্যের উপরে আমেরিকার ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের তীব্র সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, দীর্ঘদিন ধরে মুক্ত বাণিজ্য থেকে উপকৃত হয়েছে আমেরিকা। কিন্তু এখন দর কষাকষির জন্য তারা আমদানি শুল্ককে ব্যবহার করছে।

তিনি আরও জানান, ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের তীব্র বিরোধিতা করছে চীন। তবে এই অবস্থায় চুপ করে থাকলে চলবে না। আমেরিকার বুলি বা হুমকিদাতাকে নীরবতা কেবল হুমকিদাতাকেই সাহস জোগায়। চীন দৃঢ় ভাবে ভারতের সঙ্গে আছে।

চিনা রাষ্ট্রদূত জানিয়েছেন, আরও বেশি ভারতীয় পণ্যাদির জন্য তাদের বাজার উন্মুক্ত করতে প্রস্তুত চীন। তাঁর মতে একে অন্যের বাজারে পণ্য বিনিময়ের মাধ্যমে দুই দেশেরই উন্নতির সুযোগ রয়েছে।

তিনি বলেন, ‘আমরা চীনা বাজারে আরও ভারতীয় পণ্যের প্রবেশকে স্বাগত জানাব। তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার এবং বায়োমেডিসিনের ক্ষেত্রে ভারত এগিয়ে রয়েছে। অন্য দিকে ইলেকট্রনিক্স পণ্য, পরিকাঠামো নির্মাণ এবং নতুন শক্তির ক্ষেত্রে দ্রুত সম্প্রসারণ ঘটছে চীনের। সংযুক্ত হলে, এক যোগ একে, দুইয়ের থেকে বড় ফল পাওয়া যাবে।’

ফেইহং আরও জানিয়েছেন, চীন চাইছে ভারতীয় ব্যবসায়ীরা চীনে আরও বেশি বিনিয়োগ করুন। একই সঙ্গে ভারতেও চীনাদের ব্যবসার ন্যায্য পরিবেশ আশা করে বেজিং। এতে দুই দেশের জনগণেরই উপকার হবে বলে দাবি করেছেন তিনি।

তিনি বলেন, ‘এত বৃহৎ আকারের দুই প্রতিবেশী দেশের জন্য, ঐক্য ও সহযোগিতাই হল সাধারণ উন্নয়ন অর্জনের একমাত্র উপায়। আমরা এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির ডবল ইঞ্জিন। বৃহত্তর অর্থে ভারত ও চীনের ঐক্য গোটা বিশ্বকে উপকৃত করবে।’

তবে শুধু দুই দেশের উন্নয়নের জন্যই নয়, সমগ্র বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার জন্যও ভারত ও চীনের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত।


এ ক্যটাগরির আরো খবর..