× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

করোনাভাইরাস প্রতিরোধে ভারত-ই পথ দেখাতে পারে -বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ মার্চ, ২০২০
করোনাভাইরাস প্রতিরোধে ভারত-ই পথ দেখাতে পারে

দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : নোভেল করোনাভাইরাস প্রতিরোধে ভারত-ই পথ দেখাতে পারে – বলে অভিমত ব‍্যক্ত করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ ডাইরেক্টর মাইকেল জে রায়ান।

তিনি আরো বলেছেন,”পোলিয়ো এবং গুটি বসন্তের মতো মহামারি কাটিয়ে ওঠার অভিজ্ঞতা রয়েছে ভারতের।”

কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলেছেন, মাইকেল জে রায়ান। তিনি বলেছেন, ‘‘ভারত অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। যেখানে জনবসতি বেশি, সেখানেই এই ভাইরাসের ভবিষ্যৎ নির্ধারণ হওয়া সম্ভব। তবে যে সমস্ত এলাকায় প্রকোপ বেশি, সেখানে ল্যাবের সংখ্যা আরও বাড়ানো দরকার।’’

হু-এর কর্মকর্তাদের মতে, কোভিড-১৯ ভাইরাসটি ক্রমশ সংক্রমণের গতি বাড়াচ্ছে। প্রতি চার দিনে ১ লক্ষ করে মানুষ আক্রান্ত হচ্ছে।

মাইকেল জে রায়ান আরও বলেছেন, ‘‘ দারিদ্র্য ও সীমিত পরিকাঠামো সত্ত্বেও, গুটি বসন্ত এবং পোলিয়োর মতো দু’টি মহামারি কাটিয়ে উঠতে, পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে ভারত। কাজেই এই ধরনের ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণ সামাল দেওয়ার ক্ষমতা আছে ভারতের।”


এ ক্যটাগরির আরো খবর..