× Banner
সর্বশেষ
দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার

ডেস্ক

ভারতে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
উড়োজাহাজ বিধ্বস্ত

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের একটি অভিজাত এলাকায় ২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ মডেলের উড়োজাহাজটি লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছিল। ফ্লাইটের যাত্রীদের পরিস্থিতি এখনো পরিষ্কার নয়। কেউ হতাহত হয়েছেন কিনা, তা নিশ্চিতভাবে বলা যায়নি।

বৃহস্পতিবার (১২ জুন) এই দুর্ঘটনাটি ঘটে গুজরাট স্টেট এভিয়েশন ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি লিমিটেড (জিইউএসইসি) পরিচালিত বিমানবন্দরে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

আহমেদাবাদ বিমানবন্দরটি বর্তমানে আদানি গ্রুপের অধীনে পরিচালিত হচ্ছে। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে মেঘানীনগর এলাকার সব সড়ক সিল করে দেয় প্রশাসন।

সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২৩০ জন এবং ১২ জন বিমানকর্মী ছিলেন। বেশ কিছু যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুপুর ১টা ১৭ মিনিট নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল করছিল। ১টা ৩৮ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার ফলে আশেপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহুদূর থেকে দেখা যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী।

দুর্ঘটনার কারণ এখনও জানানো হয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার মুখপাত্র সংস্থার এক্স (পূর্বতন টুইটার)-এ জানিয়েছে,

আহমেদাবাদ-লন্ডন গ্যাটউইক ফ্লাইট এআই১৭১, আজ ১২ জুন ২০২৫ তারিখে একটি দুর্ঘটনার কবলে পড়েছে। এই মুহূর্তে, আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।


এ ক্যটাগরির আরো খবর..