× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভারতে বড়সড় হামলা’র ছক আল-কায়েদা জঙ্গিদের

Kishori
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
বড়সড় হামলা’র ছক

ভারত প্রতিনিধিঃ গোপন সূত্রে হানা দিয়ে কেরল ও পশ্চিমবঙ্গে আটককরা ৯ জঙ্গিদের থেকে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। হদিশ পাওয়া গেল বড়সড় আল-কায়েদার চক্রের।

বাংলায় আল-কায়েদার  চক্রের হদিশ পেয়েছে এনআইএ।  ৬ জনকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শুধু বাংলা নয়, ও একাধিক জায়গায় তল্লাশি চালায় জাতীয় ।

ভারতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় দেশের একাধিক জায়গায়।  আটককৃতদের প্রত্যেকের বয়স ২০ বছরের নীচে। এরা সবাই শ্রমিকের কাজ করে বলে জানা যায়। ধৃতদের সকালেই কলকাতায় নিয়ে আসা হয়েছে। এনআইএ’র কলকাতা অফিসে চলছে দফায় দফায় জেরা

সূত্রের খবর, জেরায় জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার কথা স্বীকার করে নিয়েছে ধৃত জঙ্গিরা। শুধু তাই নয়, দেশের মধ্যে বড়সড় হামলা’র ছক ছিল জঙ্গিদের। দফায় দফায় জেরায় এমনটাই জানিয়েছে ধৃত আল-কায়েদা জঙ্গিরা। এনআইএ সূত্রে খবর, দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় হামলার ছক ছিল জঙ্গিদের।

অন্যদিকে, ধৃত জঙ্গিরা সবাই ছিল লোন উল্ফ। অর্থাত একক আত্মঘাতী হামলাকারী। বিভিন্ন ভাবে এদের মগজধলাই করে এরকম আত্মঘাতী তৈরি করা হয়।নির্দেশ পাওয়া মাত্র যে কোনও জায়গায় হামলা চালাতে পারে এরা। এই সমস্ত জঙ্গিরাই চিন্তার কারণ গোয়েন্দাদের কাছে।


এ ক্যটাগরির আরো খবর..