× Banner
সর্বশেষ
দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে -ভূমিমন্ত্রী তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে

ভারতে বাংলাদেশি ছাত্রীকে যৌন নির্যাতনের জন্য অধ্যাপক বরখাস্ত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ওই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে। তবে কারও পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

বিবিসি বাংলার প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশি ওই ছাত্রী বরখাস্ত হওয়া অধ্যাপকের অধীনে গবেষণা করছিলেন। বেশ কিছুদিন আগে অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। তদন্তের পর অধ্যাপক দোষী প্রমাণিত হলে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ এবং খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বহু শিক্ষার্থী দিল্লির এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করছেন।

ভারতে যৌন নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়। তবে দেশটির যেসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এসেছে এদের মধ্যে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি অভিযুক্ত। দেশটির কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকার উভয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্যে তা নিশ্চিত হওয়া গেছে।

গত বছর দিল্লির ১৬টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১শ’রও বেশি যৌন হয়রানির অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৫০ এর বেশি অভিযোগ এসেছে শুধু জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে।

তবে ভারতে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত করার ঘটনা বেশ বিরল।


এ ক্যটাগরির আরো খবর..