× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

ভারতে পাচার ৫ তরুনীকে বেনাপোলে হস্তান্তর

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর):  ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৫  বাংলাদেশি তরুনীকে আটকের  এক বছর পর বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

শুক্রবার(২২ সেপ্টোম্বর) বিকাল ৫ টায় স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

পুলিশের কাছ থেকে তাদেরকে বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতি নামে একটি এনজিও সংস্থ্যা গ্রহন করেছে পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য।

ফেরতরা হলেন, ভোলার সেলিমের মেয়ে সুমা আচার(২২) ও বজলুর রহমানের মেয়ে হোসনেয়ারা বেগম(২০),পিরোজপুরের সাহেদ আলীর মেয়ে শিল্পী আক্তার(২১),চট্রগ্রামের আব্দুল মালেকের মেয়ে সেলিনা বেগম(২৪) ও সুনামগঞ্জের আব্দুল মোছাব্বিরের মেয়ে জেসমিন আক্তার(২৩)।

বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতির প্রতিনিধি আব্দুল মুহিত  জানান,ভালো কাজের কথা বলে দালালরা তাদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের কলকাতার হাওড়া রেলষ্টেশন থেকে পুলিশ তাদের আটক করে। সেখান থেকে কলকাতার একটি এনজিও সংস্থ্যা  তাদেরকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে নাম ঠিকানা যাচাইয়ের পর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দেওয়া স্বদেশ প্রত্যাবর্তন আইনে তারা ফেরত আসে।

এসময় তিনি আরো জানান, আগামী এক সপ্তাহের মধ্যে এদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এসময় তাদের পরিবার যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চায় আইনি সহয়তা করা হবে বলেও জানান তিনি।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর শরীফ হস্তান্তরের বিষয়টি  নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..