ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার বাংলাদেশি এক নারী ও শিশুকে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ফেরত আসা নারী হলেন,মাগুরা জেলার গঙ্গারামপুর উপজেলার গণেষ বিশ্বাসের মেয়ে সুপরিয়া বিশ্বাস (২৭) ও মহিতোষ বালের মেয়ে মাহিমা বাল (৭)।
বুধবার ( ৬ সেপ্টেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া নারী ও শিশুকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশিদের কর্মসংস্থান ও আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।
যশোর জাস্টিজ এন্ড কেয়ারের,সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে সীমান্ত পথে চার বছর আগে দালালের মাধ্যমে তারা ভারতে গিয়েছিল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনী সহয়তা দিতে আদালত থেকে ছাড়িয়ে ভারতীয় একটি মানবাধিকার সংস্থ্যা তাদের হেফাজতে নেয় । দির্ঘ ৪ বছর পর দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনী সহয়তা চাই দেওয়া হবে বলে বলে জানান নারীদের গ্রহনকারী এনজিও সংস্থ্যা।




