× Banner
সর্বশেষ
ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

ভারতে নৌকা ডুবে ২০ জনের মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৮ মে, ২০২৩
indian boat sank

ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে রোববার রাতে একটি দ্বিতল পর্যটক নৌযান ডুবে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছে।

কেরালার মালাপ্পুরাম জেলার উপকূলীয় শহর ভানুরে এ ঘটনা ঘটে। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সংবাদপত্র ‘টাইমস অব ইন্ডিয়া’ এবং বার্তা সংস্থা ‘পিটিআই’ মৃতের সংখ্যা ২০ জন বলে জানিয়েছে। এদিকে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ ১৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে।

রাজ্যের ক্রীড়া ও মৎসমন্ত্রী ভি আব্দুরাহিমান বলেন, নিহতদের বেশির ভাগই স্কুল শিক্ষার্থী। তিনি উৎদ্ধার প্রচেষ্টা সমন্বয় করতে সাহায্য করছিলেন। ঘটনার সময় নৌযানটিতে ৩০ জনেরও বেশি লোক ছিল বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রী বলেন, এদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, অনেক যাত্রীর লাইফ জ্যাকেট পরা ছিল না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটার বার্তায় বলেছেন, কেরালার মালাপ্পুরামে নৌকা দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আরো বলেন, এ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার ক্ষতিপূরণ পাবেন। নৌকাটি ডুবে যাওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..