× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের সরিয়ে দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ভারতের সমস্ত রাজ্যে থাকা পাকিস্তানি নাগরিকদের অবিলম্বে চিহ্নিত করে রাজ্য থেকে সরিয়ে দিতে মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার কেন্দ্রীয় সরকারের শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে এক বৈঠকের পর, দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই অবিলম্বে এই পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পহেলগাম সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে, ২৭ এপ্রিলের মধ্যে সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারত ত্যাগ করার নির্দেশ দিয়েছে। মেডিকেল ভিসা দেওয়া হয়েছে যে সকল পাকিস্তানিকে, তাদের ভারত ত্যাগ করার জন্য অতিরিক্ত দুই দিন সময় দেওয়া হয়েছে। তাদের ভারত ছাড়তে হবে ২৯ এপ্রিলের মধ্যে।

পহেলগাম সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে বুধবার রাতে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানি নাগরিকদের আর কোনও পরিস্থতিতেই ভিসা দেওয়া হবে না বলেও জানিয়েছে কেন্দ্র। এ ছাড়া, ভারতীয় নাগরিকদের পাকিস্তানে না যাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। পাশাপাশি ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তিও রদ করা হয়েছে এবং আত্তারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করার জন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বিলম্ব না করে রাজ্যে থাকা সমস্ত পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..