× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া

SDutta
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২৬

নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। এতে ওই এলাকা দিয়ে তেল আনা নেওয়া বন্ধ। এতে বিশ্ব বাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারত কে রাশিয়া তেল দেবে বলে জানিয়েছে। আমেরিকা আগামী ৩০ দিনের জন্য ভারতকে রাশিয়ান তেল আনার জন্য বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে।

এখন ক্রেমলিন থেকে দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকভ এ নিয়ে একটি বিবৃতি সংবাদ মাধ্যমকে দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া ভারতকে কি পরিমাণ তেল সরবরাহ করবে তা জানাবে না। এই ডেটা গোপন থাকবে। কারণ অনেক দেশের এ নিয়ে একটা অসৎ উদ্দেশ্য থাকতে পারে। এজন্য ভারত কে ও চীনকে কি পরিমাণ তেল সরবরাহ করা হবে তার ডেটা কাউকে জানানো হবে না।

বলা হচ্ছে প্রতি সপ্তাহে ভারত কে ২২ মিলিয়ন ব্যারেল তেল দিবে রাশিয়া। এদিকে উপসাগরীয় এলাকার দিকে যাওয়া রাশিয়ার তেলের ট্যাংকারগুলো ভারতের দিকে মুখ করে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে। ধারণা করা হচ্ছে ভারতের পূর্ব উপকূলে অবস্থিত রিফাইনারিতে এই ট্যাংকার গুলো এসে পৌঁছাবে। রাশিয়ার মিডিয়া থেকে এসব খবর নিশ্চিত করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..