× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

ডেস্ক

ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাস

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
ওয়াকফ সংশোধনী বিল

ভারতের লোকসভায় ১২ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনার পরে ধ্বনি ভোটে পাস হয় এই ওয়াকফ সংশোধনী বিল। ওয়াকফ বিল নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়ে পাল্টা জবাব দেন সংখ্যালঘু এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজু। দীর্ঘ আলোচনার পরে পাশ হল ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪। বিলের পক্ষে ভোট পড়েছে ২৮৮টি এবং বিপক্ষে ভোট পড়েছে ২৩২টি।

বুধবার রাত ২ টায় লোকসভায় পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এই বিল পাশের আগে লোকসভায় এক তুমুল ডিবেট দেখা যায়।

বর্তমান সংশোধনীগুলিতে কি আছে –
এবার আমরা আলোচনা করব কেন্দ্রে বিজেপি সরকারের ২০২৪ সালের মূল সংশোধনীগুলিতে কি আছে এবং কেন তা বাতিল চাইছি।
১) সংশোধনীতে বলা হয়েছে ওয়াকফ আইন WAQF Act কথাটির পরিবর্তে এই আইনটির নাম হবে ”Unified Wakf Management, Empowerment, Efficiency and Development Act”। বিলের ১৩(২এ) অংশে বলা হয়েছে বোহরা সম্প্রদায় এবং আফগানি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রাখতে পৃথক পৃথক বোর্ড করা হবে। অর্থাৎ  বিভাজনের দৃষ্টিভঙ্গি হতে মুসিলম জনসাধারণকে ভাগ করতে চাওয়া হয়েছে। বর্তমান বোর্ডগুলি সমগ্র মুসলিম জনগোষ্ঠী ও সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে।
২) ওয়াকফ বোর্ডগুলি তদারকি করে রাজ্য সরকার। এই বিল প্রণয়নের সময়ে কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করেনি। কৃষিনীতি (বর্তমানে বাতিল), শ্রমনীতি, এমন কি শিক্ষা নীতি রচনায় কেন্দ্র একই পদাঙ্ক অনুসরণ করেছে। মোদীর এই পদক্ষেপে রাজ্যগুলির ক্ষমতাকে খর্ব করেছে।
৩) বিলে বলা হয়েছে ৫ বছর ধরে ইসলাম ধর্ম পালন করছেন কেবল এমন ব্যক্তিই ওয়াকফ সম্পত্তি দান করতে পারেন। ১৯৯৫ সালের আইনে বলা ছিল যে কোনও ব্যক্তি তা করতে পারেন। এটা তার সাংবিধানিক অধিকার। সাম্প্রদায়িক দৃষ্টিকোণ হতে সেই অধিকারকে খর্ব করতে চাওয়া হয়েছে যাতে অমুসলিমরা কেউ ওয়াকফে সম্পত্তি দান না করেন।
৪) ১৯৯৫ সালের আইনে বলা আছে ওয়াকফ বোর্ড সমীক্ষা করে ঠিক করতে পারবে কোনটা ওয়াকফ সম্পত্তি। প্রস্তাবিত বিলে সেই সংস্থান তুলে দিয়ে বোর্ডের ক্ষমতা খর্ব করে জেলাশাসকদের হাতে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। জেলাশাসকেরা সরকারী সম্পত্তিরও রক্ষক। সরকার কোনও ওয়াকফ সম্পত্তির মালিকানা দাবি করলে জেলাশাসক কোন দিকে দাঁড়াবেন? বিলে আরও বলা হয়েছে যে কোনও ওয়াকফ সম্পত্তির নথি সহ রেজিষ্ট্রকরণ বাধ্যতামূলক এবং তা করতে হবে জেলাশাসকের কাছে। কেন এটা হবে? মৌখিক অনুমতির ভিত্তিতে বহু ওয়াকফ তৈরি (Wakf by use) হয়েছে এবং তা লাগু আছে। সেগুলির তাহলে কি হবে?
৫) বিলে বলা হয়েছে কোনও ওয়াকফ সম্পত্তি সরকারের অধীনে থাকলে তা আর ওয়াকফ সম্পত্তি থাকবে না। তা কেন হবে? মালিকানা কেন ওয়াকফ হারাবে? বরং সরকারের দেখা উচিত যেসব সরকারি সম্পত্তির মালিকানা ওয়াকফের নামে আছে অথচ সরকার ভোগ করছে তার মধ্যে যেগুলি ফিরিয়ে দেওয়া সম্ভব তা দিতে হবে।
৬) ১৯৯৫ সালের আইনে বলা আছে ওয়াকফ সম্পত্তি সার্ভে করার জন্য ওয়াকফ বোর্ড সার্ভে কমিশনার, অতিরিক্ত সার্ভে কমিশনার নিযুক্ত করবে। বর্তমান বিলে বলা হয়েছে জেলা শাসক সে কাজ করবেন। ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে খর্ব করে জেলাশাসকের মাধ্যমে কেন্দ্র ওয়াকফ সম্পত্তির ওপর নিজেদের নিয়ন্ত্রণ চাপাতে চাইছে।
৭) বিলে বলা হয়েছে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে দু’জন মহিলা সদস্য থাকবেন। অথচ ১৯৯৫ সালের আইনে বলা আছে ”at least two women members”  অর্থাৎ ১৯৯৫ সালের আইনে দুইয়ের বেশি থাকারও সুযোগ রাখা ছিল। এখন বলা হচ্ছে দু’জন থাকবেন। এটা কেন?
৮) ১৯৯৫ সালের আইনে বলা আছে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের সদস্যরা মুসলিম সম্প্রদায়ের হবেন। অথচ বিলে বলা হয়েছে ঐ কাউন্সিলে অন্তন্ত দু’জন অমুসলিম থাকবেন। কেন? ধর্মনিরপেক্ষতার জন্য? নাকি ওয়াকফ কাউন্সিলের সংখ্যালঘু চরিত্র ধীরে ধীরে বাতিল করার জন্য। যদি ধর্ম নিরপেক্ষতার জন্য হয় তাহলে রামমন্দির ট্রাস্ট বডিতে কিংবা অন্যান্য মন্দির ট্রাস্ট বডিতে ২ জন মুসলিম রাখা হবে তো?
৯) ১৯৯৫ আইনে বলা ছিল ওয়াকফ সম্পত্তি বিষয়ে যে সব ট্রাইবুনাল গঠিত হবে সেখানে মুসলিম আইন সম্পর্কে দক্ষতা আছে এমন ব্যক্তিকে রাখতেই হবে। বিলে এই ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে। লক্ষ্যটা কি বুঝতে অসুবিধা হয় না।
১০) পূর্বের আইন মোতাবেক রাজ্য সরকার ওয়াকফ বোর্ডের সদস্য হিসাবে সাংসদ ও বিধায়ক ক্ষেত্র হতে মুসলিম সাংসদ ও বিধায়কদের মধ্য হতে মনোনীত করতো। বর্তমানে বিলে বলা হয়েছে মুসলিম হতে হবে এমন নয়, যে কোন সাংসদ, বিধায়ক থাকতে পারবেন। মন্দির ট্রাস্ট বডিতে এই ফর্মুলা মানা হবে তো?
১১) ১৯৯৫ সালের আইনে বলা আছে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধ তৈরি হলে রাজ্য সরকারগুলি ওয়াকফ ট্রাইবুনাল তৈরি করবে এবং ৭(১) ধারায় বলা আছে সেই ট্রাইব্যুনালের রায় চূড়ান্ত। বর্তমান বিলে ৭(১) ধারাকে তুলে দেওয়া হয়েছে। ক্ষমতা দেওয়া হয়েছে জেলাশাসকদের। এটা কেন হবে?
১২) বিলে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার রেজিস্ট্রিকৃত ওয়াকফ সম্পত্তির হিসাব পরীক্ষা করার বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে। ১৯৯৫ সালের আইনে ওয়াকফ বোর্ড এবং রাজ্য সরকার এই কাজ করতো। এটা রাজ্য সরকারের কাজের উপর এবং ওয়াকফ বোর্ডগুলির ক্ষমতার উপর সরাসরি হস্তক্ষেপ।

প্রসঙ্গত, ওয়াকফ বলতে ইসলামি আইনের অধীনে একচেটিয়াভাবে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে নিবেদিত সম্পত্তিকে বোঝায়। এর মধ্যে রয়েছে কৃষিজমি, দালানকোঠা, দরগাহ/মাজার ও কবরস্থান, ইদগাহ, খানকাহ, মাদ্রাসা, মসজিদ, প্লট, পুকুর, স্কুল, দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এই সম্পত্তির অন্য কোনও ব্যবহার বা বিক্রয় নিষিদ্ধ। ভারতে, যেখানে বিশ্বের বৃহত্তম ওয়াকফ হোল্ডিং রয়েছে, ওয়াকফ বোর্ডগুলি বর্তমানে সারা দেশে ৯.৪ লক্ষ একর জুড়ে ৮.৭ লক্ষ সম্পত্তি নিয়ন্ত্রণ করে, সশস্ত্র বাহিনী এবং ভারতীয় রেলওয়ের পরে এটি ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক হয়ে উঠেছে। সরকারের মতে, ওয়াকফ ট্রাইব্যুনালে ৪০,৯৫১টি মামলা বিচারাধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..