× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

ডেস্ক

ভারতে অবৈধভাবে প্রবেশ করলে পাঁচ বছর কারাদণ্ড ও ৫ লাখ অর্থদণ্ড

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
ভারতে অবৈধভাবে প্রবেশ

ভারতে অবৈধভাবে প্রবেশ করলে পাঁচ বছর কারাদণ্ড ও ৫ লাখ রুপি অর্থদণ্ডের প্রস্তাব রেখে লোকসভায় অভিবাসন রোধ ও বিদেশি বিল-২০২৫ উত্থাপন করল কেন্দ্রীয় সরকার।  জাতীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিরাপত্তা হুমকি সৃষ্টির জন্য কঠোর শাস্তি আরোপ করার কথা বলা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) উত্থাপিত এই বিলে এই প্রস্তাব করা হয়। খবর এনডিটিভির।

বিলে স্পষ্ট বলা হয়েছে, ভারতের অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ কোনো বিদেশিকে প্রবেশ বা থাকার অনুমতি দেওয়া হবে না। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষমতা ইমিগ্রেশন অফিসারদের থাকবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও নার্সিং হোমের মতো প্রতিষ্ঠানে থাকা বিদেশি নাগরিকদের তথ্য অভিবাসন কর্তৃপক্ষকে জানাতে হবে।

প্রস্তাবিত এই বিল লঙ্ঘনে কঠোর শাস্তির সুপারিশ করে বলা হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫ লাখ রুপি অর্থদণ্ড করা হবে। জাল কাগজপত্র ব্যবহার করলে দুই থেকে সাত বছরের কারাদণ্ডের সঙ্গে এক থেকে ১০ লাখ রুপি অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া, ভারতীয় ভিসার শর্ত লঙ্ঘন বা অতিরিক্ত সময় ধরে অবস্থান করলে তিন বছরের কারাদণ্ড এবং ৩ লাখ রুপি জরিমানা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..