× Banner
সর্বশেষ
বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী

ডেস্ক

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়া নিয়ে যা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়া

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়া নিয়ে যুব ও ক্রীড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপোষ করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই। ভারত ছাড়া আরেকটি আয়োজক দেশ শ্রীলংকা আমরা সেখানে খেলতে প্রস্তুত।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা।

বর্তমান পরিস্থিতিতে   অবস্থানে বাংলাদেশ অনড় রয়েছে বলে যুব ও ক্রীড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বোঝানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, ভারতে খেলতে না যাওয়ার এই অবস্থানে আমরা অনড়। কেন আমরা অনড়, সেটি আইসিসিকে যুক্তিসহ বোঝাতে পারবো বলে আশা করি। আইসিসি যদি নিরপেক্ষ ও সহৃদয়ভাবে আমাদের যুক্তিগুলো বিবেচনা করে, তাহলে আমরা যে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি, সেখানে আমাদের অংশগ্রহণ নিশ্চিত হবে।

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে অবনতি এবং নিরাপত্তা শঙ্কার কারণে এই ম্যাচগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে নিরাপত্তাজনিত কারণে ভারতের ভেন্যু থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ জানিয়েছে বিসিবি।

বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..