× Banner
সর্বশেষ
তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে আগুন, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

ডেস্ক

ভারতের ১০০কোটি হিন্দু বাংলাদেশের দেড় দুই কোটি হিন্দুর জন্য লড়বো -শুভেন্দু অধিকারী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
হিন্দুর জন্য লড়বো

শেখ হাসিনা যেমন ১০ লক্ষ রোহিঙ্গাকে কক্সবাজারে আশ্রয় দিয়েছিলেন মুসলিম বলে, ইসরাইল গাজায় লড়াই করেছিলেন ইহুদিদের বাঁচাতে ঠিক আমরাও ভারতের ১০০কোটি হিন্দু বাংলাদেশের দেড় দুই কোটি হিন্দুর জন্য লড়বো। অপারেশন সিঁদুরের মতো এদের কেও শিক্ষা দিতে চাই। বলেছেন পশ্চিম বঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।
আজ ২৭ ডিসেম্বর শুক্রবার কলকাতার উপ হাইকমিশন অফিসের সামনে বাংলাদেশে হিন্দু নিধন এবং দীপু চন্দ্র দাসকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে চতুর্থদিনের মতো  বিক্ষোভ প্রদর্শনে তিনি এসব কথা বলেন।
শুভেন্দু অধিকারী তার বক্তব্যে বলেন, অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও হিন্দু নিধন বন্ধ করতে হবে এবং হিন্দুদের সুরক্ষা দিতে হবে নইলে আমরা কমার্স বানিজ্য দপ্তরে ধর্না দেব। ১কেজি পেয়াজও বাংলাদেশে যেতে দেয়া হবেনা। ইতিমধ্যে বনগা সহ অনেক সীমান্ত এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আমরা ডেপুটি হাই কমিশনারকে হুশিয়ারি দিয়ে বলে এসেছি এখন থেকে যদি বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমরা মকর সংক্রান্তির পরে গঙ্গা সাগর মেলায় সারা ভারত থেকে আসা সমস্ত সাধুসন্তদের বাবুঘাট থেকে পথ দেখিয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে নিয়ে এসে ধর্নায় বসবো। সেদিন কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে আমরা দেখবো। গত দুই দিনে কলকাতা পুলিশ ১২ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে গিয়েছিল আজ তাদের জামিনে মুক্তি দেয়া হয়েছে।
বাংলাদেশের উপ হাইকমিশনার শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন বাংলাদেশ সরকার দীপু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব নিয়েছে।
আজকের বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দিয়েছেন পঃবঙ্গের বিরোধী দলের নেতা হিন্দু ঐতিহ্যের নেতা শুভেন্দু অধিকারী।আজকের বিক্ষোভ ছিল সাধুসন্তদের নিয়ে। সাধুদের নিয়ে আজকের বিক্ষোভ ছিলো কলকাতার রাজপথে হিন্দুদের জাগরনের এক অন্য মাত্রা। দীপু দাস অমর রহে- দুনিয়ার হিন্দু এক হও – হিন্দু হিন্দু ভাই ভাই ইত্যাদি শ্লোগানে সারা কলকাতা ছিলো মুখরিত।নাগা সন্ন্যাসীদের শঙ্খসুরে মিছিলে ছিলো হিন্দু ঐতিহ্যের উন্মাদনা।
আগের সমাবেশ গুলোতে শুভেন্দু অধিকারীর সাথে বাংলাদেশের উপ হাইকমিশনার সাক্ষাৎ করেননি। কিন্তু আজ বাংলাদেশ সরকারের অনুমতিতে উপ হাইকমিশনার শুভেন্দু অধিকারীর সাথে সাক্ষাৎ করেন। শুভেন্দু অধিকারী সাধুদের একটি প্রতিনিধি দল নিয়ে কমিশনারের সাথে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ শেষে বাইরে বের হয়ে সমবেত বিক্ষোভকারীদের সামনে বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..