× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

ডেস্ক

ভারতের মিথ্যা সংবাদ প্রতিহত করেছে দেশের সাংবাদিকদের সত্য সংবাদ -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
সাংবাদিকদের সত্য সংবাদ

ভারতের মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে দেশের সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে। বলেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যতদিন ডেভিল দূর না হবে ততদিন অপারেশন চলবে। যারা শয়তান তারাই অপারেশনে ধরা পড়বে। তারা ছোট বা বড় মাপের শয়তান কি না, তা বিবেচনা করা হবে না।

দেশের মানুষের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চালানো তাদের অপতৎপরতাও রুখে দেওয়া সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে জনগণকেও সবাইকে সচেতন হতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিডিআর বিদ্রোহে দোষী সাব্যস্ত হয়ে যারা চাকরি হারিয়েছে তাদের আর চাকরি ফেরত দেওয়ার কোনো চিন্তাভাবনা নেই।

দেশে সারের সংকট নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু ডিলার কৃষকদের থেকে সারের দাম বেশি রাখছে। সরবারাহ বেশি থাকায় রমজানে জিনিস পত্রের দাম স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..