ভারতের মধ্যপ্রদেশে প্রকাশ্যে মাছ, মাংস, ডিম বিক্রি নিষিদ্ধ

ভারতের মধ্যপ্রদেশে প্রকাশ্যে মাছ, মাংস, ডিম বিক্রি নিষিদ্ধ

ভারতের মধ্যপ্রদেশে প্রকাশ্যে মাছ, মাংস, ডিম বিক্রি নিষিদ্ধ করলো বিজেপির নবনির্বাচিত রাজ্য সরকার। পাশাপাশি ধর্মস্থান ও অন্য অনুমোদিত সীমা ও সময়ের বাইরে মাইক বাজানোও নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নিয়েছেন মধ্যপ্রদেশে নতুন বিজেপি মুখ্যমন্ত্রী মোহন যাদব।

মধ্যপ্রদেশ নয়েজ কন্ট্রোল আইন ও নয়েজ পলিউশন নিয়ম অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বর্তমান খাদ্যসুরক্ষা নিয়মাবলী মেনে প্রকাশ্যে মাছ, মাংস ও ডিম বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

এক সাংবাদিক সম্মেলনে এ প্রসঙ্গে মোহন যাদব বলেন, আগে মানুষকে এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হবে। তারপর তা বাস্তবায়ন করা হবে। জনগণের কাছে সরকারের এ সিদ্ধান্তের কথা পৌঁছে দিতে আগামী ১৫ থেকে ২৫ ডিসেম্বর রাজ্যজুড়ে প্রচার চালানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।