× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের জমির নামকরণ করলেন ‘শিবশক্তি’ ও ‘তেরঙা’

Dutta
হালনাগাদ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
chandrayaan 2

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রযান-৩-এর অবতরণস্থলের নাম ঘোষণা করেছেন ‘শিবশক্তি’। আর ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের যে জায়গায় ভেঙে পড়েছিল, সেই জায়গার নাম দিলেন ‘তেরঙা’। চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য ২৩ অগস্ট দিনটিকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসাবে ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘‘ইসরোর বিজ্ঞানীদের ধৈর্য্য, পরিশ্রম দেশকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে, তা সাধারণ নয়। ভারতীয় বিজ্ঞানের অগ্রগতির শঙ্খনাদ শোনা যাচ্ছে।’’

ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে, আজ শনিবার ভোরবেলা বেঙ্গালুরু পৌঁছন প্রধানমন্ত্রী। শনিবার সকালে বেঙ্গালুরু বিমানবন্দরের বাইরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। এর পর চন্দ্রযান-৩-এর সাফল্যের নেপথ্যে থাকা ইসরো বিজ্ঞানীদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করবেন বলে- ইসরোর কার্যালয়ের উদ্দেশ‍্যে রওনা হন। বিমানবন্দরের বাইরে মোদীর মুখে শোনা গেল বিজ্ঞান এবং বিজ্ঞানীদের প্রশংসা। ইসরোর সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, ‘’জয় বিজ্ঞান জয় অনুসন্ধান।”

বেঙ্গালুরুতে অবতরণের পরই সামাজিক মাধ্যম ‘এক্স’ (টুইটার)-এ পোস্ট করে, নরেন্দ্র মোদী ইসরো বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন। তিনি লেখেন, “বেঙ্গালুরুতে অবতরণ করেছি। আমি ইসরো সেই সব বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি ― যারা চন্দ্রযান-৩ অভিযানকে সফল করে ভারতকে গর্বিত করেছেন।’’

যদিও প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে দেখা যায়নি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে। কংগ্রেসের অভিযোগ, তাদের আমন্ত্রণ জানানো হয়নি। তবে বিমানবন্দরের বাইরে বক্তৃতা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমি নিজেই মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে বলেছিলাম যে, তারা যেন না আসেন। কারণ, আমি বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার পরে চলে যাব।’’

চন্দ্রযান-৩ অভিযানের সাফল্য নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন নরেন্দ্র মোদী। চোখে জল নিয়ে মোদী বলেন, ‘‘ভারত চাঁদে পৌঁছে গিয়েছে। ইসরো আমাদের দেশকে গর্বিত করেছে। আমরা চাঁদের যে জায়গায় পৌঁছেছি, সেখানে আগে কেউ পৌঁছয়নি। সারা বিশ্ব ভারতীয় প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রশংসা করছে। চন্দ্রযান-৩ ভারতের না, মানবতার সাফল্য। এই অভিযান দেশের বিভিন্ন ক্ষেত্রে নতুন রাস্তা খুলে দেবে। পৃথিবীর সমস্যা সমাধানের কাজও করবে। আমি ইসরোর সব বিজ্ঞানী, কৌশলী এবং চন্দ্রযান-৩-এর সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি।’’


এ ক্যটাগরির আরো খবর..