ট্রাম্পের যা ভাগগতি দেখছি তাতে যদি কোনো কারণে, আই রিপিট, কোন কারনে ভারত আমেরিকা পরমাণু চুক্তি বাতিল করে এবং ভারতের ওপর পরমাণু কার্যক্রমের জন্য স্যাংশন লাগায় তবে নিউক্লিয়ার টেস্ট একটি সম্ভাব্য স্ট্র্যাটেজিক অপশন হিসেবে সামনে আসবে।
যদিও আমি কোনমতেই চাই না এই চুক্তি বাতিল হোক। এই চুক্তির মাধ্যমে সামরিক এবং অসামরিক পরমাণু চুল্লিকে আলাদা করে ভারত পরোক্ষভাবে পরমাণু অস্ত্র নির্মাণের একটা আন্তর্জাতিক ছাড়পত্র পেয়ে গেছে। এর ফলে যে সমস্ত পরমাণু চুল্লি গুলি ভারত ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারির বাইরে রেখেছে তাদের থেকে উৎপন্ন প্লাটোনিয়ামকে সরাসরি পরমাণু অস্ত্র নির্মাণের কাজে ব্যবহার করতে পারে। কিন্তু টেস্ট ব্যান করার চুক্তির কারণে ভারত এত দিন ধরে টেস্ট করতে পারছে না। একথা মাথায় রাখতে হবে এই ধরনের চুক্তি করার জন্য পাকিস্তান বহুদিন ধরেই আমেরিকার সাথে আলোচনা চালাচ্ছে। কিন্তু আমেরিকার তরফ থেকে কোন জিনিস তেমন সদুত্তর আসেনি।
এই চুক্তির ফলে একদিকে যেরকম ভারত নিজের পরমাণু শক্তিকে বিদ্যুৎ উৎপাদনের মত মানব কল্যাণ কাজে লাগানোর ক্ষেত্রে ফুয়েল এর সরবরাহ পাচ্ছে তেমনি নিজের রিয়াক্টর গুলো থেকে তৈরি প্লুটোনিয়াম দিয়ে আত্মরক্ষার জন্য পরমাণু অস্ত্র নির্মাণের ক্ষেত্রে একটা ছাড়পত্র পেয়ে গেছে।
কিন্তু ট্রাম্প যদি কোনো কারণে এই ধরনের চুক্তি বাতিল করতে চায় তাহলে সে ক্ষেত্রে ভারত নিজের ইচ্ছামত সমস্ত রিয়েক্টর গুলিকে ব্যবহার করতে পারবে আন্তর্জাতিক নজরদারি কে বাতিল করে। কিন্তু সে ক্ষেত্রে কানাডা জাপান এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলির থেকে বিদ্যুৎ উৎপাদনকারী রিয়েক্টর গুলির জন্য ফুয়েল সরবরাহে বাধা আসতে পারে। কারণ আমেরিকা সেই সময় এই দেশগুলোর উপরে চাপ প্রয়োগ করবে ভারতের সাথে তাদের দ্বিপাক্ষিক পরমাণু চুক্তি বাতিলের। আর আমেরিকা থেকে পরমাণু প্রযুক্তি এবং ইউরেনিয়াম আসা সম্পূর্ণ বন্ধ হবে। যদিও এক্ষেত্রে রাশিয়ার সাথে ভারতের পরমাণু চুক্তির বিষয়টি কোন ধরনের সমস্যার মুখোমুখি হবে না। কারণ ভারত ও রাশিয়ার ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ দ্বিপাক্ষিক এবং রাশিয়া আমেরিকার ক থায় চলবে না।
তবে এই ধরনের চুক্তি বাতিল হলে একদিকে যেরকম আমেরিকার প্রযুক্তি এবং ইউরেনিয়াম ভারতে আসবে না কিন্তু অন্য দিক থেকে ভারতের দরজা খুলে যাবে সমস্ত ধরনের সামরিক পরমাণু কার্যকলাপ চালিয়ে যেতে।
অর্থাৎ ভারত তখন টেস্ট না করার যে চুক্তি আমেরিকার সাথে করেছে সেটি সম্পূর্ণরূপে অস্বীকার করবে। ফলস্বরূপ ভারতের থার্মো নিউক্লিয়ার সক্ষমতা নিয়ে পুনর্মূল্যায়ন শুরু হতে পারে এবং দ্রুত নিজের প্রযুক্তিকে আরো উন্নতির দিকে নিয়ে যাবে।
যার অপেক্ষায় ভারতের ডিআরডিও অনেক দিন ধরেই আছে। প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে সিমুলেশন দিয়ে হয়তো একশো শতাংশ অ্যাকিউরেসি পাওয়া যায় না। কিছু ক্ষেত্রে টেস্ট প্রয়োজন হয়। ১৯৯৮ সালের পর থেকে যা আমরা কখনো করে উঠতে পারিনি এই চুক্তির কারণে।
যদি কোনো কারণে এই চুক্তি বাতিল হয় তাহলে ভারত সম্ভবত এই কাজটাই আগে করবে।
এ ক্যটাগরির আরো খবর..