× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

ডেস্কপ

ভারতের ছাদে রেড ক্রস চিহ্ন আঁকার জন্য নির্দেশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ মে, ২০২৫
ছাদে রেড ক্রস চিহ্ন

ভারত পাকিস্তানের লড়াইয়ের আবহে আকাশপথে হামলার আশঙ্কায় হাসপাতালের ছাদে রেড ক্রস চিহ্ন আঁকার জন্য নির্দেশ দিল ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস। দিল্লি ছাড়াও জম্মু-কাশ্মীর প্রশাসনও সীমান্ত এলাকার হাসপাতালগুলির ছাদে রেড ক্রস চিহ্ন আঁকতে বলেছিল। যুদ্ধ বা সংঘর্ষের আবহে আগেভাগে এমন পদক্ষেপ নেওয়া হয় স্বাস্থ্য পরিকাঠামোগুলিকে রক্ষা করতে। মূলত বিমানহানা থেকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ করা হয়।

কী কারণে ব্যবহার হয় রেড ক্রশ: আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, সংঘাত বা যুদ্ধের সময়ে এক পক্ষ অন্য পক্ষের স্বাস্থ্য পরিকাঠামোয় আঘাত হানতে পারে না। জেনেভা কনভেনশনের নিয়ম অনুযায়ী, যুদ্ধের সময়ে কখনওই প্রতিপক্ষ দেশের হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামো এবং চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের উপর আঘাত করা যায় না।

রেড ক্রশ চিহ্ন বোঝায় ওই ভবনটি হাসপাতাল বা স্বাস্থ্য পরিকাঠামোর সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক আইন অনুযায়ী, ফাইটার জেট থেকে ওই চিহ্ন দেখলে সেই ভবনে বোমা বা মিসাইল হামলা করা নিষেধ। যদিও যুদ্ধের ইতিহাসে এমন বহু ঘটনা ঘটেছে, যেখানে হাসপাতালের উপরেও বোমা বর্ষণ হয়েছে। সম্প্রতি ইজ়রায়েল-হামাস যুদ্ধেও এই ছবি দেখা গিয়েছে।

রেড ক্রশ চিহ্নের ইতিহাস: ১৮৬৪ সালে জেনেভা কনভেনশনে তৈরি হয় রেড ক্রশ চিহ্ন। সারা বিশ্বে শান্তি, সেবার কাজে যাঁরা যুক্ত তাঁরা এই চিহ্ন ব্যবহার করতে পারেন। সারা বিশ্বে নিরপেক্ষতা এবং যুদ্ধের সময়ে নিরাপত্তা পাওয়ার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়। সাদা ব্যাকগ্রাউন্ডের উপর লাল রং দিয়ে ক্রস আঁকা হয়। এই চিহ্ন বোঝায় ওই জিনিসটি বা জায়গা এবং সেখানে থাকা লোকজন যুদ্ধের টার্গেট নয়।

রেড ক্রেসেন্ট: রেড ক্রসের মতোই একই অর্থ বহন করে রেড ক্রেসেন্ট। সাদা ব্যাকগ্রাউন্ডের উপর লাল রঙের এক চিলতে চাঁদের মতো আকৃতি। বিভিন্ন দেশে রেড ক্রসের বদলে রেড ক্রেসেন্ট ব্যবহার করা হয়। মূলত ইসলামিক দেশগুলিতে এই চিহ্ন ব্যবহার হয়। যদিও রেড ক্রস ও রেড ক্রেসেন্টের ক্ষেত্রে ধর্মীয় কোনও অনুষঙ্গ নেই। ২০০৫ সালে তৈরি হয় রেড ক্রিস্টাল চিহ্ন। যে দেশগুলি সাংস্কৃতিক বা ধর্মীয় কারণে রেড ক্রশ বা রেড ক্রেসেন্ট ব্যবহার করতে চায় না, তারা এই চিহ্ন ব্যবহার করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..