× Banner
সর্বশেষ
নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

ভারতের চাল রপ্তানির নিষেধাজ্ঞা থেকে সুবিধা নেবে পাকিস্তান -চেলা রাম কেওলানি

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২ আগস্ট, ২০২৩
ভারতের চাল রপ্তানির নিষেধাজ্ঞা

চাল রপ্তানির ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। অর্থাৎ দেশটি নন-বাসমতি চাল রপ্তানি করবে না। চাল রপ্তানির ওপর ভারতের নিষেধাজ্ঞা বিশ্ববাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তবে এটা পাকিস্তানের জন্য সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন খবরের মধ্যেই চাল রপ্তানি বাড়ানোর ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। রাইস এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের (আরইএপি) এই তথ্য জানিয়েছে।
সংস্থাটির নির্বাচিত চেয়ারম্যান চেলা রাম কেওলানি বলেছেন, গত অর্থ বছরে পাকিস্তান ৩৭ লাখ টন চাল রপ্তানি করেছে। যার মূল্য ছিল ২ দশমিক ১৪ বিলিয়ন ডলার। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যেও তারা এই পরিমাণ চাল রপ্তানি করে। তিনি বলেন, ভয়াবহ বন্যা, শস্য সংকটসহ নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যেও আমরা ৩৭ লাখ টন চাল রপ্তানি করতে সক্ষম হই। চেলা রাম কেওলানি আরও বলেন, চলতি অর্থবছরে ৫০ লাখ টন চাল রপ্তানির লক্ষ্যমাত্রার ব্যাপারে আশাবাদী। এই রপ্তানি প্রক্রিয়া শুরু হয়েছে জুলাইতে।
গত ২০ জুলাই নন-বাসমতি সাদা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। মূলত অভ্যন্তরীণ বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। এর প্রভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় ভারতীয় চালের সংকট দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভারতীয়রা আতঙ্কিত হয়ে চাল কিনছেন। যার প্রভাবে বেড়ে গেছে এ পণ্যের দামও। বিশ্বের সর্ববৃহৎ চাল রপ্তানিকারক দেশ হলো ভারত। বিশ্বের মোট চাহিদার ৪০ ভাগই আসে এ দেশ থেকে। চাল রপ্তানির শীর্ষে থাকা অন্য দেশগুলো হলো থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। গত বছর, অর্থাৎ ২০২২ সালে ভারত ২ কোটি ২০ লাখ টন চাল রপ্তানি করে। তার মধ্যে নন-বাসমতী সাদা ও ভাঙা চাল ছিল প্রায় এক কোটি টন। যদিও দেশটির সরকার পরিষ্কার করেছে, আধা সেদ্ধ চাল এ নিষেধাজ্ঞায় পড়বে না। গত বছর ভারত ৭৪ লাখ টন আধা সেদ্ধ চাল রপ্তানি করেছে।


এ ক্যটাগরির আরো খবর..