× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

ভারতের গুজরাটে গেমিং জোনে আগুন, শিশুসহ নিহত অন্তত ২৭

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০২৪
গেমিং জোনে আগুন

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শেষ বিকেলে গেমিং জোনের ভেতরে অনেকেই যখন খেলতে ব্যস্ত, তখন হঠাৎ করেই সেখানে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলে ওঠে পুরো গেমিং জোন। গতকাল শনিবার সন্ধ্যায় রাজকোটের জনপ্রিয় টিআরপি গেমিং জোনে লাগা এই আগুনে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই শিশু।

অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অনেক মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, গেমিং জোনের মধ‍্যে অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণত এই ধরনের গেমিং জোন ঘেরা জায়গায় তৈরি করা হয়। কার রেসিং থেকে শুরু করে নানা ধরনের ইনডোর ও আউটডোর গেমের ব্যবস্থা থাকে সেখানে। মজুত থাকে টায়ার, প্লাস্টিকের মতো অতি দাহ্য পদার্থ। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভারগভ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত ২৭টি মৃতদেহ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যুবরাজ সিং সোলাঙ্কি নামে এক ব্যক্তি ওই গেমিং জোনের মালিক। আমরা অবহেলার দায়ে মৃত্যুর অভিযোগে একটি মামলা করেছি। তবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারছি না। এটি তদন্তের বিষয়।


এ ক্যটাগরির আরো খবর..